নেত্রকোনা প্রতিনিধি :
স্বামী দ্বিতীয় বিয়ে করায় নেত্রকোনার মদন উপজেলা রুনা রানী তালুকদার (২৩) নামের এক গৃহবধূ ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২১আগস্ট শুক্রবার ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যান। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
রুনা রানী তালুকদার উপজেলার মাঘান ইউনিয়নের চত্রমপুর গ্রামের জীবন তালুকদারের মেয়ে ও খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বিশ্বজিৎ সরকারের স্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন উপজেলার চত্রমপুর গ্রামের জীবন তালুকদারের মেয়ে রুনা রানী তালুকদার জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে বিশ্বজিতের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই জীবন তার স্ত্রীকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধর করেন। যৌতুক এনে না দেওয়ায় গত ১০-১৫ দিন আগে জীবন তার স্ত্রী রুনাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। অত্যাচার সহ্য করতে না পেরে রুনা তার স্বামীর বিরুদ্ধে নেত্রকোনা আদালতে যৌতুক বিরোধী আইনে মামলা দায়ের করেন। ফাকে জীবন বিশ্বাস দ্বিতীয় বিয়ে করেন।
স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে রুনা তালুকদার ২১আগস্ট অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করেন। এতে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রুনা হাসপাতালে মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে গৃহবধূর মরদেহ গ্রামের বাড়ি চত্রমপুরে নিয়ে আসেন।
গৃহবুধুর ভাই অসীম তালুকদার বলেন, রুনার স্বামী বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারধর করত। তার স্বামীকে যৌতুকের টাকা না দেওয়া ১০-১৫ দিন আগে মারধর করে বাড়িতে থেকে তাড়িয়ে দেয়। এরপর রুনা স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। এর মধ্যে রুনার স্বামী বিশ্বজিৎ দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে আমার বোন আত্মহত্যা করেছে। আমরা এই নর পশুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার জানান, শুনেছি রুনা রানী তালুকদার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।