সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অর্থনীতি

পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া অন্য যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধের দাবি বিকেএমইএর

চলমান গ্যাস সংকট মোকাবিলায় গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ করাসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিকেএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এর আগে গ্যাস সংকট ও এর কারণে নিটওয়্যার শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা […]

পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া অন্য যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধের দাবি বিকেএমইএর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ০৫:০৯

চলমান গ্যাস সংকট মোকাবিলায় গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ করাসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিকেএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এর আগে গ্যাস সংকট ও এর কারণে নিটওয়্যার শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গত মাসের ২০ তারিখ থেকে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক এলাকায় দীর্ঘ সময় ধরে পুরোপুরি উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে এসেছে।

তিনি বলেন, সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়েও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। মাঝখানে মাত্র দুই দিন গ্যাস পাওয়া গেলেও পরে আবার সংকট দেখা দিয়েছে।

গ্যাস সংকটের কারণে শিল্পকারখানাগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান মোহাম্মদ হাতেম। তিনি বলেন, বিদেশি ক্রেতারা নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব হবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন। ইতোমধ্যে কিছু ক্রেতা তাদের অর্ডার অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

সংকট মোকাবিলায় বিকেএমইএর ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ করা, অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে কঠোর ব্যবস্থা নেওয়া এবং শিল্পকারখানার গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধে বিশেষ সুবিধা দেওয়া।

মোহাম্মদ হাতেম বলেন, গ্যাস সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধ করতেও সমস্যায় পড়েছে। জুন ও জুলাই মাসের গ্যাস-বিদ্যুৎ বিল আগামী ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান সংকটের কারণে বিল পরিশোধে ব্যর্থ হলে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করারও অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া সংকটের মধ্যে শিল্পমালিকদের করণীয় সম্পর্কে সরকারকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রতি সপ্তাহে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে ব্রিফিং করার দাবি জানিয়েছে বিকেএমইএ। সংগঠনটির দাবি, গ্যাস সংকট নিয়ে নানা ধরনের গুজব ছড়ানোয় ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

গ্যাস সরবরাহ ব্যবস্থায় সিস্টেম লস কমানোর ওপরও জোর দেন বিকেএমইএ সভাপতি। তিনি বলেন, তিতাসের হিসাবে সিস্টেম লস ৮ থেকে ১০ শতাংশ। এ গ্যাসের একটি বড় অংশ চুরি হচ্ছে বলে দাবি করেন তিনি। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে গ্যাস চুরি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে যেন ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা না হয়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা প্রয়োজন।

গ্যাস সংকটে শিল্পখাতে ব্যাপক ক্ষতির কথা তুলে ধরে মোহাম্মদ হাতেম বলেন, উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের বেতনসহ অন্যান্য ব্যয় বহন করতে হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ লাখ ডলারের সমপরিমাণ রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি বিদেশি ক্রেতারা অর্ডার অন্যত্র সরিয়ে নেওয়ায় ভবিষ্যতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

তিনি জানান, চলমান সংকটে প্রায় ৩০০টি কারখানা পুরোপুরি বন্ধ ছিল। এর আগে নানা ধরনের সংকট মোকাবিলা করলেও এত বড় গ্যাস সংকটের মুখোমুখি শিল্প খাত কখনো হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিজেএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল ও সহসভাপতি আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অর্থনীতি

প্রায় এক মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল চালু, রাত থেকেই বাড়বে গ্যাস সরবরাহ

প্রায় এক মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) চালু হয়েছে। এতে করে মধ্যরাত নাগাদ এই কার্গো থেকে এলএনজি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এলএনজিবাহী একটি কার্গো আজ শনিবার দুপুরের দিকে মহেশখালী সাগর উপকূলে অবস্থিত এক্সিলারেট এনার্জির টার্মিনালে পৌঁছায়। পেট্রোবাংলার পক্ষ থেকে জানান হয়, বিকেল ৪টা নাগাদ এলএনজি থেকে সরবরাহ ঘণ্টায় ৬৮৬ […]

প্রায় এক মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল চালু, রাত থেকেই বাড়বে গ্যাস সরবরাহ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৪ আগস্ট ২০২৬, ০১:২৩

প্রায় এক মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) চালু হয়েছে। এতে করে মধ্যরাত নাগাদ এই কার্গো থেকে এলএনজি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এলএনজিবাহী একটি কার্গো আজ শনিবার দুপুরের দিকে মহেশখালী সাগর উপকূলে অবস্থিত এক্সিলারেট এনার্জির টার্মিনালে পৌঁছায়।

পেট্রোবাংলার পক্ষ থেকে জানান হয়, বিকেল ৪টা নাগাদ এলএনজি থেকে সরবরাহ ঘণ্টায় ৬৮৬ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে; দুপুর ১২টার দিকে সরবরাহ ছিল ৫৮১ মিলিয়ন ঘনফুট। বিকেলে এলএনজিসহ গ্যাসের মোট সরবরাহ দাঁড়িয়েছে ২৩০৭ মিলিয়ন ঘনফুট।

দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে।

গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সংকট দেখা দেয়। এর মধ্যে বিদ্যুতের উৎপাদন কমে গিয়ে সারা দেশে সর্বোচ্চ ৩৭৬৭ মেগাওয়াট লোডশেডিং দেখতে হয়েছিল।রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির একজন কর্মকর্তা জানান, দুপুর ২টার দিকে এক্সিলারেটের এফএসআরইউর কাছে একটি এলএনজি কার্গো এসে পোঁছায়। ৭ ঘণ্টা পর আনলোড শুরু হবে।

এ দিকে গ্যাসের অভাবে দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে সারা দেশের শিল্প কারখানা। নতুন করে গ্যাস আসার খবরে ফের উৎপাদন শুরু করার পরিকল্পনা করছেন শিল্প মালিকেরা। তবে যেসব এলাকায় গ্যাস নেই সেখানে গ্যাস পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছে বিতরণ সংস্থা তিতাস।

অর্থনীতি

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আশিক চৌধুরী

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে শুক্রবার (২১ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ধারা ৮-এর (৫) অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে অন্য কোনো পেশা, […]

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আশিক চৌধুরী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১০:৪০

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে শুক্রবার (২১ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ধারা ৮-এর (৫) অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষর রয়েছে।

অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ঋণ-সুদ মওকুফ পেলেন ১৪ লাখ কৃষক

র্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ কৃষকের ঋণ ও সুদ মওকুফ করেছে সরকার। ব্যাংকের পাওনা বাবদ পরিশোধ করা হয়েছে ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা।

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশের ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ কৃষকের ঋণ ও সুদ মওকুফ করা হয়েছে। এসব কৃষকের প্রত্যেকের ঋণের পরিমাণ ছিল সর্বোচ্চ ১০ হাজার টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. রুহুল আমিনের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ঋণ ও সুদ মওকুফের পর কৃষকদের কাছে ব্যাংকগুলোর যে অর্থ পাওনা ছিল, তা সরকার পরিশোধ করেছে। এ বাবদ ব্যাংকগুলোকে মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা দেওয়া হয়েছে।

তিনি জানান, নির্দিষ্ট কোনো অঞ্চল নয়, দেশের প্রতিটি উপজেলার যোগ্য কৃষককে এ কর্মসূচির আওতায় সুবিধা দেওয়া হয়েছে।

সংসদে চুয়াডাঙ্গা জেলার করদাতাদের নিয়েও তথ্য দেন অর্থমন্ত্রী। তিনি জানান, বর্তমানে জেলাটিতে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীর সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। তবে ২০২৫-২৬ করবর্ষে তাদের মধ্যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ২১ হাজার ৫৬৭ জন।