শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ইয়াবা বিক্রির অভিযোগ আড়াল করতেই থানায় ছিনতাইয়ের মামলা, দাবি ডিবির

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় ইয়াবা বিক্রির অভিযোগ ওঠা ভারতীয় নাগরিক অলিউল আলম (৪২) নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে কোতোয়ালি মডেল থানায় ছিনতাইয়ের অভিযোগ করেছেন বলে দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে অলিউল আলম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। অলিউল আলম ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর থানার রহিমপুর গ্রামের বাসিন্দা। ডিবি […]

ইয়াবা বিক্রির অভিযোগ আড়াল করতেই থানায় ছিনতাইয়ের মামলা, দাবি ডিবির

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৯ আগস্ট ২০২৬, ১৭:০০

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ইয়াবা বিক্রির অভিযোগ ওঠা ভারতীয় নাগরিক অলিউল আলম (৪২) নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে কোতোয়ালি মডেল থানায় ছিনতাইয়ের অভিযোগ করেছেন বলে দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে অলিউল আলম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

অলিউল আলম ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর থানার রহিমপুর গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অলিউল আলমের মাদক কারবারের বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে ডিবি। পুলিশের দাবি, তিনি কুমিল্লার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবার স্যাম্পলের ছবি ও ভিডিও পাঠাতেন।

এরই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই দুপুরে কুমিল্লার কান্দিরপাড় এলাকার বাহার মার্কেটের নিচতলায় ইয়াবা বিক্রির প্রস্তাব পেয়ে একটি প্যাকেট নিয়ে উপস্থিত হন অলিউল আলম। সেখানে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে তল্লাশি চালায়। তবে প্যাকেট খুলে ইয়াবার পরিবর্তে বুটের ডাল পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

ডিবির দাবি, ওই ঘটনার পর অলিউল আলমের ইয়াবা বিক্রির অভিযোগসংক্রান্ত কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি আড়াল করতে তিনি কোতোয়ালি মডেল থানায় ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন।

থানায় দেওয়া অভিযোগে অলিউল আলম উল্লেখ করেন, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে বৈধ কাগজপত্র ও পাসপোর্ট নিয়ে বিবির বাজার চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পরে কুমিল্লার বুড়িচংয়ে তার খালাতো ভাই মাহাবুবুল আলমের বাড়িতে যাওয়ার পথে পরিবারের জন্য কেনাকাটা করতে কান্দিরপাড় বাহার মার্কেট এলাকায় যান।

তার অভিযোগ, দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বাহার মার্কেটের সামনে পৌঁছালে ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে। তার কাছে অবৈধ মালামাল রয়েছে দাবি করে তাকে একটি বিরিয়ানি দোকানের ভেতরে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার কাছ থেকে ভারতীয় ১৭ হাজার ৫০০ রুপি, বাংলাদেশি ১১ হাজার ৩০০ টাকা এবং প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

অলিউল আলমের আরও অভিযোগ, ওই ব্যক্তিরা তাকে থানায় সোপর্দ করার ভয় দেখিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন।

তবে ডিবি পুলিশ বলছে, অলিউল আলমের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য ও ছবি-ভিডিও তাদের কাছে রয়েছে। তার অভিযোগে ডিবি পুলিশের কোনো সদস্যের নাম উল্লেখ করা হয়নি।

অলিউল আলম বলেন, ‘আমি ভারতীয় নাগরিক বুঝতে পেরে ছিনতাইকারীরা আমার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আমি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই।’

ডিবির এসআই তৌফিক হোসেন বলেন, ‘সেদিন তার কাছে ইয়াবা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। কুমিল্লার বিভিন্ন মাদক সিন্ডিকেটের সঙ্গে তার যোগসাজশের তথ্য পাওয়া গেছে। তার ইয়াবা বিক্রির ছবি ও ভিডিও আমাদের হাতে রয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘ভারতীয় এক নাগরিকের দেওয়া একটি অভিযোগ আমরা পেয়েছি। তবে তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির বেশ কিছু ছবি পুলিশের হাতে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

কুমিল্লা ডিবির ওসি মো. শামসুল আলম শাহ বলেন, ‘অলিউল আলম ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ইয়াবা ব্যবসার বিষয়টি আড়াল করতেই সে ছিনতাইয়ের অভিযোগ করেছে বলে আমরা মনে করছি। বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে পাঠানো ইয়াবার ছবি ও ভিডিও আমাদের হাতে এসেছে। তার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।’

পুলিশ বলছে, ছিনতাইয়ের অভিযোগটি তদন্তের পাশাপাশি অলিউল আলমের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।