পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জে জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। আসুন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং সবুজ, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি।”
এছাড়াও তিনি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি নিজ নিজ বাড়ি কিংবা আশপাশে অন্তত একটি করে গাছ রোপণ এবং এর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণে গাছের ভূমিকা এবং সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহার রঞ্জন উকিল, সিনিয়র শিক্ষক নূর মাহমুদ চৌধুরী, সাজাউল হক, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সোহাগ মিয়া, মোহাম্মদ ফখরুল আলম, রেজাউল করিম, সহকারী শিক্ষক মো. মনজুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আওলাদ হোসেন, মিতা দেবনাথ, খণ্ডকালীন শিক্ষক মোজাম্মেল হক, সাকি রানী রায়সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।