নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা সদরে ২০২০ হাজার পিসি আপা সহ মাহমুদুল হাসান ৩৮ নম্বর এক যুবককে আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন নগদ টাকা ও একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল জব্দ করা হয় রোববার দুপুরে নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হক নিয়ে তথ্য নিশ্চিত করেছেন এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার চল্লিশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়
আটক মাহমুদুল হাছান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আমির উদ্দিন এর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদরের চল্লিশা বাইপাস এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল চেকপোষ্ট বসিয়ে অভিযান চালায়। সন্দেহ হলে পাশের জেলার মধ্যনগর এলাকার মাহমুদুল হাসানকে গতিরোধ করেন তারা।
ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেট পায়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড, একটি বাটন মোবাইল, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে পরিদর্শক আল আমিন বাদী হয়ে নেত্রকোনা সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় রোববার দুপুরে মাহমুদুল হাসানকে নেত্রকোনা আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ।
মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে। মাদক কে না বলি, সুন্দর জীবন গড়ি।