নজরুল ইসলাম, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যেভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভসুচনা করা হয়। পরে
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
আয়েজনে আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেবক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বিশেষঅতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন,থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, লালমেহান ইসলামিয়া কামিলমাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো.মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, নির্বাচন কর্মকর্তা মো.
সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া প্রমূখ।
দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল।
আলোচনায় বক্তরা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। ধর্মীয় সঠিক চর্চা করতে হবে। নিজ থেকে পরিবর্তন শুরু করতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য সকলকে স্বোচ্চার হতে হবে।