মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হাজী মাজার বস্তির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।