মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে হিলিয়াম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে চীন। তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে সেমিকন্ডাক্টর (চিপ) উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই গ্যাসের বৈশ্বিক সরবরাহে নতুন করে চাপ তৈরি হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও তীব্র হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে হিলিয়াম সরবরাহ ব্যাহত হতে পারে। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ চাহিদা নিশ্চিত করতে বেইজিং সাময়িকভাবে হিলিয়াম রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হিলিয়ামের বৈশ্বিক সরবরাহে ঘাটতি দেখা দিয়েছিল। এতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি চীনের উৎপাদন খাতও চাপে পড়ে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে দেশটির নিজস্ব সেমিকন্ডাক্টর উৎপাদনের চাহিদা বাড়ছে, যার সঙ্গে হিলিয়ামের ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সেমিকন্ডাক্টর উৎপাদন প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণে হিলিয়াম অপরিহার্য। ফলে এ গ্যাসের সরবরাহ ব্যাহত হলে চিপ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি শিল্প ও সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?