চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা এবং পরিবেশ দূষণ রোধে নাটোরের গুরুদাসপুরে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিল ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ৩৬টি ব্যবসায়িক স্থাপনা অপসারণ করা হযশনিবার সকাল ৯টার দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলশা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
এ সময় পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেস্থানীয় প্রশাসন জানায়, চলনবিলের তীরঘেঁষে এবং সড়কের সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। এতে একদিকে বিলের নান্দনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে সড়কে যান চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।
এসব অনিয়ম বন্ধে শনিবারের অভিযানে ৩৬টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক দখল করে রাখা খড়ের পালা ও অন্যান্য অবৈধ স্থাপনাও সরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘উচ্ছেদের আগে দখলদারদের লিখিত নোটিশ দেওয়া হয়েছিল।
মাইকিং করে বারবার সতর্কও করা হয়। আইন অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পরই অভিযান পরিচালনা করা হযতিনি আরও বলেন, ‘চলনবিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি।
এর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। পর্যটকদের কাছে চলনবিলকে আরও আকর্ষণীয় করে তুলতে ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবস্থানীয়দের অনেকে উচ্ছেদ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ দখলের কারণে চলনবিলের সৌন্দর্য ক্রমেই নষ্ট হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগ বিলের পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।