পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন এলাকার দশম শ্রেণির শিক্ষার্থী মোসা. মরিয়ম (১৪) নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. মোহন হাওলাদার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাতের দিকে মরিয়ম নিজ বাড়ি থেকে সামনের একটি দোকানে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ মরিয়ম চর লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিল। বিষয়টি জানার পর পুলিশও তদন্ত কার্যক্রম শুরু করে।
তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় মরিয়ম দাবি করেন, তিনি তার স্বামীর সঙ্গে রয়েছেন এবং নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়ে গেছেন। ভিডিওতে তিনি বাবা-মায়ের প্রতি উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আইনী প্রক্রিয়ায় বিয়ের এফিডেভিড
প্রকাশ করেছেন।