আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির পশ্চিমবঙ্গের নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষের এক মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
আগামী ২১ জুন কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে রেড রোডে বৃহৎ পরিসরে প্রস্তুতি চলছে এবং নিরাপত্তাজনিত কারণে সড়কটি কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
তবে সম্প্রতি ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি সামনে এনে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশ প্রশ্ন তুলেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া স্বাভাবিক।
একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেন, “যান বাংলাদেশ, পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব কিছু চলবে না।”
দিলীপ ঘোষের এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিরোধী দলগুলো মন্তব্যটিকে সাম্প্রদায়িক উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ঘটনাটি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?