মো; হোসেন, মনপুরা (ভোলা) প্রতিনিধি:
দুর্গম চরনিজাম থেকে মহিষ উদ্ধার; অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।
ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন বইশা চর থেকে লুট হওয়া ১৫টি মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টার দিকে মনপুরা থানার একটি দল উপজেলার দুর্গম চরনিজাম এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া ১৫টি মহিষ উদ্ধার করে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৭ জুন) দুপুরে উদ্ধার হওয়া মহিষগুলোর দেখাশোনাকারী বাতান পরিমল চন্দ্র দাস বাদী হয়ে মনপুরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবদুর রহিমকে আসামি করা হয়েছে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লুট হওয়া মহিষগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, “মামলা রুজুর পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।