১৩নং ধরমন্ডল ইউনিয়ন দৌলতপুর
১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যেগে ৩৫ জনের মাঝে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাসিরনগর থেকে মোহাম্মদ: সুবেল মিয়ার রিপোর্টে বিস্তারিত
“আসুন একে অন্যের হাত ধরি, দারিদ্র্য মুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরের “আদর্শ মানব কল্যাণ যুব সংগঠন”-এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
১২ই জুন, রোজ শুক্রবার সংগঠনটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনায় ত্রাণ বিতরণ ও আলোচনা সভা-র আয়োজন করা হয়েছে।
অসহায় ও দরিদ্র কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা সভা হয় ।
সংগঠনের সকল সদস্যবৃন্দের সম্মিলিত উদ্যোগে ও আয়োজনে এই কর্মসূচিটি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি : জনাব নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক: আব্দুল মান্নান বলেন, গত এক বছর ধরে এলাকার যুবসমাজকে সাথে নিয়ে সামাজিক ও সেবামূলক বিভিন্ন কাজ করে আসছি এই সংগঠনটি।
১ম বর্ষপূর্তির এই শুভ ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এই ত্রাণ বিতরণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উক্ত আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সম্মেলিত উপস্থিত সংগঠনের উপদেষ্টা – কামরুল হাসান ও রুহুল আমিন বলেন, আদর্শ মানব কল্যাণ যুব সংগঠন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে, অসহায় দরিদ্র কর্মহীন মানুষের পাশে থেকে, এদের ভালোবাসা আশীর্বাদ আমাদের অনুপ্রেরণা।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সংগঠনের সকল স্তরের সদস্যদের যথাসময়ে উপস্থিত ছিলো।
নাসিরনগর উপজেলার ১৩নং ধরমন্ডল ইউনিয়ন দৌলতপুর সুনির্দিষ্ট অতিথিগণ “আলোচনা সভা” উপস্থিত হয়,