নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীলিটি
উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব আল এমরান খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মাদক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
রবিবার (৩১মে ) সকাল সাড়ে ১১ টার দিকে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে র্যালী ও হলরুমে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উৎযাপিত হয়।
বক্তারা বলেন, ‘তামাক হলো মানব সভ্যতার জন্য একটি নীরব ঘাতক, যা কেবল একজন ব্যক্তির জীবনই কেড়ে নেয় না, বরং তার পরিবার, সমাজ এবং পুরো পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে তামাকজনিত রোগের কারণে ৮০ লক্ষাধিক মানুষের অকাল মৃত্যু ঘটে। আমাদের দেশে প্রায় ৪৫% মানুষ ধুমপায়ী। ২০০৭ সালের পরে জন্মগ্রহণ কারী কোন শিশু ধুমপান করা শাস্তিযোগ্য অপরাধ।
ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই সকলকে সচেতন করতে হবে। তামাকের ধোঁয়ায় ফুসফুস, মুখগহ্বর, কণ্ঠনালী এবং খাদ্যনালীর ক্যানসারসহ প্রায় ২০ ধরনের জটিল ক্যানসার সৃষ্টি হয়। এটি রক্তনালীকে সংকুচিত করে তোলে, ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি ৪ গুণ পর্যন্ত বেড়ে যায়।’
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ নূরে আলম (ওসি নলডাঙ্গা থানা), নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের ব্যক্তিবর্গসহ প্রমূখ।