নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের প্রিয় নেতা আদর্শের ধারক স্বাধীনতার ঘোষক যাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এগিয়ে যাচ্ছে আজ থেকে ৪৫ বছর আগে যে ফ্যাসিস্ট আজকে
বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে তারা সেদিন ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবে আজকে নতুনভাবে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত জিয়ার থেকে শহীদ জিয়ার সবচেয়ে বেশি শক্তিশালী৷
ওরা ভেবেছিল বাংলাদেশের যতগুলো অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে এই শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বিএনপি। তিনি শনিবার(৩০ মে) মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রুপকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মাহফিল উপলক্ষ্যে সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, নাটোর ৪ আসনের এমপি আব্দুল আজিজ, নটোর ৩ আসনের এমপি আনোয়ারুল ইসলাম আনু, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম
আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিম সহ দলের নেতৃবৃন্দ। এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় দলীয় ও কালোপতাকা উত্তলন শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।