মজনুর রহমান আকাশ, মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলায় শাকিল হোসেন(২৪) নামের একজনকে ফাঁসির আদেশ সেই সাথে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত| আজ রোববার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এ রায় প্রদান করেন| দণ্ডিত শাকিল হোসেন মেহেরপুরের গাংনীর চাদপুর গ্রামের দক্ষিণ পাড়ার আব্দাল হকের ছেলে| তাকে মেহেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে|
মামলার বিবরনে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে চাদপুরের ইছানুল হকের কন্যা তার পিতার জন্য খাবার নিয়ে মাঠে যাবার সময় কৌশল তাকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে শাকিল| আশে পাশের লোকজন টের পেলে ধর্ষক শাকিল হোসেন পালিয়ে যায়|
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শাকিলকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন| একই দিনে ওই শিশুকে প্রথমে গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়| ওই দিনই গাংনী থানায় একটি মামলা দায়ের করেন ইছানুল হক| যার মামলা নং-১৯|
মামলায় ব্যাপক তদন্ত ও ১১ জন সাক্ষীর ভার্চুয়ালি ও ¯^শরীরে সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় ধর্ষক শাকিব হোসেনকে আদালত ফাঁসির আদেশ দেন| সেই সাথে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত|
আদালতে আসামী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন উপস্থিত ছিলেন| মৃত্যুদণ্ড রায়ে ধর্ষিত শিশুর পরিবার খুশি বলে সাংবাদিকদের জানান| অন্যদিকে দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেনের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বওেল মতামত ব্যক্ত করেন|