শুক্রবার, ১৫ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য “অত্যন্ত অদ্ভুত”, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক মন্তব্যে চটেছে নয়াদিল্লি। ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোড়ন তুলেছে তার সাহসী ও বাস্তবমুখী পর্যবেক্ষণ, যা ভারতের বহুপ্রচারিত আঞ্চলিক আধিপত্যবাদী অবস্থানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চীন সফরে বক্তব্য প্রদানকালে ড. ইউনূস বলেন, “ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স—আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মেঘালয়—সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত, […]

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য “অত্যন্ত অদ্ভুত”, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৫, ১৯:৩৭

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক মন্তব্যে চটেছে নয়াদিল্লি। ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোড়ন তুলেছে তার সাহসী ও বাস্তবমুখী পর্যবেক্ষণ, যা ভারতের বহুপ্রচারিত আঞ্চলিক আধিপত্যবাদী অবস্থানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

চীন সফরে বক্তব্য প্রদানকালে ড. ইউনূস বলেন, “ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স—আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মেঘালয়—সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত, যাদের কোনো সমুদ্রপথ নেই। সমুদ্রের প্রবেশাধিকার শুধুই বাংলাদেশের মাধ্যমেই সম্ভব।” তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, “আমরাই এই অঞ্চলের একমাত্র সমুদ্র অভিভাবক।”

এই বক্তব্য যেন ভারতের দীর্ঘদিনের ‘বিগ ব্রাদার সিন্ড্রোম’-এ সজোরে আঘাত করে। সাথে সাথে তা গণমাধ্যম ও সাবেক কূটনীতিকদের মাধ্যমে হুমকির সুরে প্রতিক্রিয়ার জন্ম দেয়। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ভিনা সিক্রি এক বিবৃতিতে বলেন, “তিনি (ইউনূস) এমন মন্তব্য করার অধিকার রাখেন না।” তার এই ‘অত্যন্ত অদ্ভুত’ মন্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশের সার্বভৌম ভূ-রাজনৈতিক অবস্থান অস্বীকারের মতো ঔদ্ধত্য প্রকাশ করেছেন।

ভিনা সিক্রির হুমকির সুর আরও স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি বলেন, “যদি বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহযোগিতা না করে, তাহলে তারা নিজেও কোনো জলপথ দাবি করতে পারবে না।” এই বক্তব্য ভারতের পুরোনো ঔপনিবেশিক মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়।

তবে বাংলাদেশের পক্ষ থেকে এই বক্তব্য ভারতের প্রতি সরাসরি এক রাজনৈতিক বার্তা—ঢাকার ভৌগোলিক অবস্থান কোনো করুণা নয়, এটি একটি কৌশলগত বাস্তবতা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ এখন আর নীরব প্রতিবেশী নয়; বরং একটি স্বাধীন, আত্মবিশ্বাসী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্র।

ড. ইউনূসের এই বক্তব্য মূলত ভারতীয় আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের ভূগোল এখন ‘গেইটওয়ে’ নয়, বরং ‘গেইটকিপার’। উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন, নিরাপত্তা কিংবা কৌশলগত প্রবেশাধিকার—সবই বাংলাদেশকে পাশ কাটিয়ে অসম্ভব।

বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য শুধু এক ব্যক্তির মত নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের ভূমিকায় এক নতুন আস্থার ঘোষণা। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে মুখর দিল্লি আদতে বুঝে গিয়েছে—ঢাকা এখন আর একতরফা আশ্বাসে বিশ্বাস করে না, বরং কৌশলগত সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতের পথে হাঁটে।

এই বাস্তবতা ভারতের কূটনীতিকে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে। আর বাংলাদেশ, সেই ‘অভিভাবকত্ব’ এখন কেবলই ভৌগোলিক নয়—রাজনৈতিক অবস্থানেও।

অন্যান্য খবর

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র। এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার […]

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিউজ ডেস্ক

১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র।


এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।

অন্যান্য খবর

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। […]

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৫০

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশের আয়োজন করে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ নুরপুরী এবং সঞ্চালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদসহ আরও কয়েকজন বক্তা।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)–এর শানে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

অন্যান্য খবর

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি-এর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর এই শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, নাহিদাকে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকেই তার ফোন বন্ধ হয়ে […]

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি-এর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর এই শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, নাহিদাকে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকেই তার ফোন বন্ধ হয়ে যায় এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার জীবিত বা মৃত অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে হিশাম সালেহ আবুগারবিয়েহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে নিখোঁজ ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি আরও উদ্বেগজনক হয়ে ওঠে, যখন একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন-এর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করেছে এবং স্থানীয়দের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে।

এদিকে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।