সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার কমিটি গঠন ও কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকায় বসবাসকারী সাতক্ষীরা জেলার বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২৬ কার্যবর্ষ) কমিটি গঠন ও কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় রাজধানীর পান্থপথে রংগন টাওয়ারে সমিতির কার্যালয়ে সকলের সর্বসম্মতিক্রমে প্রকৌশলী আবুল […]

প্রতিনিধি ডেস্ক

২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৫৯

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি :

ঢাকায় বসবাসকারী সাতক্ষীরা জেলার বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২৬ কার্যবর্ষ) কমিটি গঠন ও কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আনন্দঘন পরিবেশে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় রাজধানীর পান্থপথে রংগন টাওয়ারে সমিতির কার্যালয়ে সকলের সর্বসম্মতিক্রমে প্রকৌশলী আবুল কাশেমকে সভাপতি ও রেজাউল হক রেজাকে সাধারণ সম্পাদক করে এই কমিটি করা হয়। পরে সমিতির পূর্বের কমিটি নব-কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি-১ মো: সামছুল আলম, সহ-সভাপতি-২ এ্যাড. মো: হুমায়ুন কবীর, সহ-সভাপতি-৩ ইকবাল মাসুদ, সহ-সভাপতি-৪ ব্যারিস্টার মো: ইমরুল হায়দার, সহ-সভাপতি-৫ শেখ রেজাউল করিম, অর্থ সম্পাদক মো: তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম. মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, যুগ্ম অর্থ সম্পাদক মো: আফতাবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এস এম মাজহারুল আনোয়ার,

সম্পাদক সমাজকল্যাণ ও উন্নয়ন মো: শফিকুল ইসলাম (শফিক), শিক্ষা সম্পাদক প্রণব কুমার ঘোষ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইন্জিঃ মো: আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো: আলমগীর হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মো: শাহিদুজ্জামান (রিপন), মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক মো: তুহিনুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ছাবিনা ইয়াসমিন মুক্তি, আশ্রয় ও সাহায্য বিষয়ক সম্পাদক শেখ শরীফ উল্লাহ, সেবা ও চিকিৎসা সম্পাদক ডা. খুরশিদ উজ্জামান, কর্মসংস্থান সম্পাদক মুন্সী আব্দুর রাফেদ, আইন সম্পাদক মো: মকসুদ হাসান খান। এছাড়াও সদস্য কাজী সিদ্দীকুর রহমান,

মো: আফসার আলী, আ. রহমান, ইন্জিঃ মো: মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম জয়তু, মোস্তফা বকুলুজ্জামান, মরিয়ম মনসুর, এস এম আব্দুল হালিম, সরদার নূরুল হুদা, মো: আতাউর রহমান, মো: আহসানুল্লাহ রাসেল, এস এম শরীফুজ্জামান ও আশুতোষ সরকার রাজ মনোনীত হন।

সবশেষে নব-কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. গোলাম রহমান।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬৩

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭