শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

যাত্রীবাহী

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত-১৫

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত-১৫

মেহেরপুর প্রতিনিধি: ২১-০৭-২৬ ইং মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ইউটার্ন নেওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওয়াপদা মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেএতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে খবর লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকার কুষ্টিয়া লোকাল কাউন্টার থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে 'বিসমিল্লাহ পরিবহন' (কুষ্টিয়া-জ ০৪-০০৩২) নামের একটি বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। গাড়িটি ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ রাস্তার অনেকটা জায়গা দখল করে ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাকটির সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে বাসচালক গাড়িটি রাস্তার একেবারে বামে চেপে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আকস্মিকভাবে একটি ইজিবাইক বাসের সামনে চলে আসে। ইজিবাইকটিকে বাঁচাতে  সড়কের পাশের নরম মাটিতে বাসের চাকা নেমে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যে বাসটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতর থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং অন্তত ১৫ জন যাত্রী রক্তাক্ত হন। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুর্ঘটনাকবলিত বাসের জানালা-দরজা ভেঙে আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার খবর পেয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হলেও এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। দীর্ঘ কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও খাদে পড়ে থাকা বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি।শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রচেষ্টায় বাসটি খাদ থেকে টেনে তোলার প্রক্রিয়া চলছিল।

২১ জুলাই ২০২৬

বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার মাঝিরা সি-ব্লক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা এ তথ্য…

১২ এপ্রিল ২০২৬

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত…

২৬ মার্চ ২০২৬

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘহানি নামক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র। প্রতিবেদনে বলা…

১২ জুন ২০২৫

কানাডায় জরুরি অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন

কানাডায় জরুরি অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন

কয়েক দিনের ব্যবধানে কাজাখস্তান এবং দক্ষিণ কোরিয়ায় বড় দুটি বিমান দুর্ঘটনা ঘটেছে। রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ যাত্রী নিয়ে জেজু এয়ারের বিমানটি বিধ্বস্ত হয়। সে ঘটনার কয়েক ঘণ্টার…

২৯ ডিসেম্বর ২০২৪