দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি।
আজ বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিজানুর রহমান আজহারি লিখেন, জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে।
তিনি আরো লিখেন, ভুলে গেলে চলবে না—স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।