মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

সমন্বয়ক-উপদেষ্টাদের সুবিধা নেয়ার সংবাদটি মিথ্যাচার: হোটেল ইন্টারকন্টিনেন্টাল

পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা–কে ঘিরে সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তাকে চরম মিথ্যাচার, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং সুনামহানির ঘৃণ্য প্রচেষ্টা বলে অভিহিত করেছে হোটেল কর্তৃপক্ষ। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমান সরকারের উপদেষ্টাসহ প্রাক্তন ছাত্র সমন্বয়করা দীর্ঘ সময় ধরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনা খরচে অবস্থান করছেন এবং রুম […]

সমন্বয়ক-উপদেষ্টাদের সুবিধা নেয়ার সংবাদটি মিথ্যাচার: হোটেল ইন্টারকন্টিনেন্টাল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ২১:৩৮

পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা–কে ঘিরে সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তাকে চরম মিথ্যাচার, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং সুনামহানির ঘৃণ্য প্রচেষ্টা বলে অভিহিত করেছে হোটেল কর্তৃপক্ষ।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমান সরকারের উপদেষ্টাসহ প্রাক্তন ছাত্র সমন্বয়করা দীর্ঘ সময় ধরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনা খরচে অবস্থান করছেন এবং রুম ভাড়া ও খাবারের বিল পরিশোধ না করেই ১০টি কক্ষ দখল করে রেখেছেন, যার ফলে হোটেলটি ছয় মাসে ৫০০ কোটিরও বেশি টাকার লোকসানে পড়েছে।

এই চরম অসত্য তথ্যের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরিত প্রতিক্রিয়া জানিয়েছে ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, “এই ধরনের কোনো সুবিধা কোনো উপদেষ্টা কিংবা সমন্বয়ককে প্রদান করা হয়নি। এসব তথ্য পুরোপুরি ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট, যার মাধ্যমে হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার ঘৃণ্য অপচেষ্টা করা হচ্ছে।”

হোটেল কর্তৃপক্ষ আরও বলেন, “সাংবাদিকতার প্রাথমিক নৈতিকতা হলো, যে কোনো প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া। অথচ এসব ভুয়া সংবাদ প্রকাশে আমাদের কাছে কেউ একবারও কোনো বক্তব্য চায়নি। এটি অত্যন্ত দুঃখজনক এবং সাংবাদিকতা নীতিমালার সরাসরি লঙ্ঘন।”

হোটেল ইন্টারকন্টিনেন্টাল এই মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে স্পষ্ট করে দিয়েছে— যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ভিত্তিহীন সংবাদ ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে যেন এমন কোনো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রকাশ না করা হয়।

রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এ ধরনের গুজব ছড়িয়ে একটি সম্মানিত প্রতিষ্ঠানকে বিতর্কে জড়ানোর যে অপচেষ্টা হয়েছে, তা শুধু ইন্টারকন্টিনেন্টালের সম্মানহানিই নয়, বরং গোটা প্রশাসনিক ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করার সামিল—এমনটাই মত বিশ্লেষকদের।

হোটেল কর্তৃপক্ষের সাফ বার্তা—ইন্টারকন্টিনেন্টাল রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অতিথিদের আতিথেয়তায় বিশ্বমানের নীতিমালা অনুসরণ করে চলে, সেখানে বিনা খরচে থাকার প্রশ্নই আসে না। কোনো কল্পকাহিনিকে সত্য রূপে চালিয়ে দেওয়ার এই চেষ্টা তাদের আইনি জবাবেই থেমে যাবে।

সোশ্যাল মিডিয়া

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা। সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে দেয়া পোস্টে তিনি লিখেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ এক […]

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

নিউজ ডেস্ক

০১ জুন ২০২৬, ১৪:৪৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা।

সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে দেয়া পোস্টে তিনি লিখেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ এক বিরল ঘটনা, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।’

‘মন্ত্রীকে আমি যতদূর চিনেছি-জেনেছি, তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী। রাজনীতিতে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা, তিনি বিরোধী পক্ষকে কখনও কথার মাধ্যমে আক্রমণ করেননি। এমন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের দরকার। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার পর বেশ সক্রিয় দেখেছি তাকে’-যোগ করেন ডাকসু নেতা।

সর্ব মিত্র চাকমা আরও লিখেছেন, ‘জানি না তিনি এ সিদ্ধান্ত কেন নিয়েছেন, অভ্যন্তরীণ বিষয়ও থাকতে পারে। কিন্তু দেশ ও পার্বত্যবাসীর কল্যাণে তার এ পদে আসীন থাকা দরকার। প্রধানমন্ত্রী চাইলে তিনি নিশ্চয় না করবেন না।’

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।