রাজধানীর সদরঘাটে নৌদুর্ঘটনাসহ সাম্প্রতিক নানা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি নেত্রী Dr. Mahamuda Mitu। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া এক স্ট্যাটাসে তিনি মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
তিনি জানান, মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও দেখতেও ভয় লাগে এবং প্রতিনিয়ত সহিংসতার খবর মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো সমাজে আতঙ্ক ছড়াচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের শেষে তিনি প্রার্থনা করেন, সবার মৃত্যু যেন স্বাভাবিক হয় এবং মানুষ যেন অযথা কষ্টের শিকার না হয়।