শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন জামায়াত আমির

সশস্ত্র বাহিনী দিবসকে সামনে রেখে সেনাকুঞ্জে আয়োজিত আনুষ্ঠানিক সংবর্ধনায় আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরসহ দলের শীর্ষ নেতারা। আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে তারা যোগ দেবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে […]

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২০ নভেম্বর ২০২৫, ২১:৪৪

সশস্ত্র বাহিনী দিবসকে সামনে রেখে সেনাকুঞ্জে আয়োজিত আনুষ্ঠানিক সংবর্ধনায় আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরসহ দলের শীর্ষ নেতারা। আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে তারা যোগ দেবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে জামায়াত আমির এবং কেন্দ্রীয় নেতাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। দলের পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সেনাকুঞ্জের সংবর্ধনা সাধারণত দেশের রাজনৈতিক নেতৃত্ব, কূটনীতিক, সেনাবাহিনীসহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিদের সম্মানে আয়োজন করা হয়। প্রতি বছর অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকেন।

আন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এ বছরের সংবর্ধনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে ‘রাষ্ট্রীয় সম্পর্ক’ পুনর্গঠনের যে প্রক্রিয়া চলছে, সেখানে জামায়াত নেতৃত্বের আমন্ত্রণ আলোচনার নতুন মাত্রা এনেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন পর সেনাবাহিনীর আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অনুষ্ঠানে জামায়াত নেতৃত্বের আমন্ত্রণ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে। বিশেষ করে, চলমান রাজনৈতিক উত্তাপ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আমন্ত্রণ ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

জামায়াত নেতারা মনে করছেন, সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের পর দলটির ‘মূলধারার রাজনীতিতে প্রত্যাবর্তন’-এর প্রক্রিয়াও আরও মজবুত হবে বলে তারা মনে করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াতের শীর্ষ পর্যায়। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কয়েকজন সদস্যও উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১