বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী জেলা পূর্বের বর্ণাঢ্য র‌্যালি

মোঃ জয়নাল আবেদিন জয়, রাজশাহী প্রতিনিধি: ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।  বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে সংগঠনটি।  রাজশাহী জেলা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য রেলি সভা সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি মোঃ রুবেল আলী বলেন, এদেশে সম্ভাবনায় ভরপুর […]

প্রতিনিধি ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৫৮

মোঃ জয়নাল আবেদিন জয়, রাজশাহী প্রতিনিধি:

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে সংগঠনটি। 

রাজশাহী জেলা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য রেলি সভা সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি মোঃ রুবেল আলী বলেন, এদেশে সম্ভাবনায় ভরপুর তারুণ্যের শক্তি আছে। যারা একটি সমৃদ্ধ দেশ, জাতি ও সভ্যতা গড়ে তুলতে পারে।

এ জন্য প্রয়োজন দৃঢ়চেতা ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ সমাজ। কিন্তু জাতি সেই কাঙ্খিত তারুণ্যের উদ্যম থেকে বঞ্চিত। ফলে স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাতির বহুল প্রত্যাশিত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলা সম্ভব হয়নি।

তিনি বলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেই নারী নির্যাতন,নেই ইভটিজিং, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।

সীমাহীন প্রতিকূলতার মাঝেও আমাদের অবস্থানও সৃদুঢ়। পথচলার পরতে পরতে আমাদের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত জাতির নিকট দৃশ্যমান। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল। ফলে ছাত্রশিবির তরুণদের মাঝে জাহেলিয়াতের ফিতনায় জর্জরিত সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে।

যে স্বপ্ন ইতোমধ্যে ছড়িয়ে গেছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝেও। ফলে শত বাধা সত্ত্বেও ছাত্রশিবির আজ লাখো ছাত্রের প্রিয় ঠিকানা। 

তিনি আরোও বলেন, আমাদের মাঝে কোন হতাশা বা ভীতি নেই। বরং আছে সুনির্দিষ্ট উদ্দেশ্যে ও গন্তব্য যেখানে পৌঁছাতে আমরা আত্মবিশ্বাসী। দেশ, জাতি ও ইসলামের প্রশ্নে ছাত্রশিবির সর্বদা ছিল অবিচল ও নিবেদিতপ্রাণ। আমরা দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস আমাদের ভিত্তি। পবিত্র কুরআন আমাদের পথচলার পাথেয়।

একইসাথে প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকীর দিনে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। পাশাপাশি ছাত্রশিবিরের আদর্শিক পথচলায় ছাত্রজনতার আন্তরিক সহযোগিতা আহবান করেন।

উক্ত বর্ণাঢ্য র‌্যালি উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পূর্বের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব,সভাপতি মোস্তাকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু নাঈম,অফিস,সামিম,অর্থ সম্পাদক, রায়হান আলী,দাওয়া,শাহাদাত আলী,প্রকাশনা সম্পাদক,আব্দুল মুমিন সহ রাজশাহী জেলা পূর্বের ছাত্রশিবিরের হাজারোও নেতাকর্মী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩