জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, উত্তরাঞ্চলের বেশিরভাগ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে এই অঞ্চলের বড় বড় উন্নয়ন প্রকল্পের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রামের টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘কৃষক সমাবেশ ২০২৬’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, উত্তরবঙ্গের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছে। কিন্তু সেই অঞ্চলের জনগণ এখনও উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
তার অভিযোগ, বর্তমান সরকার উত্তরাঞ্চলের জন্য বড় কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেনি এবং তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি।
তিনি আরও বলেন, দেশের কৃষকরা ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন। কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর কোনো শক্তিশালী সংগঠন নেই বলেও মন্তব্য করেন তিনি। এনসিপি কৃষকদের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার এবং ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে জাতীয় সংসদে সোচ্চার থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেনও কৃষকদের ঋণ সংকট, ন্যায্যমূল্য ও কৃষি আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি কৃষিবান্ধব