বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

হিন্দু সম্প্রদায়কে দিয়ে ব্ল্যাকমেইল করছে আওয়ামী লীগ : গোবিন্দ চন্দ্র প্রামাণিক

হিন্দুদের বিরুদ্ধে কেউই না । গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষের মধ্যে একটা সৌহার্দ্যময় পরিবেশ বজায় আছে । ধর্মীয়ভাবে কোন বিভাজন নাই, সাম্প্রদায়িক কোন বিভাজন নাই । সমস্যাটা মূলতই হচ্ছে রাজনৈতিক এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আমরা হিন্দু সম্প্রদায় আমাদেরকে প্রথম ব্ল্যাকমেইল করেছে ১৯৫৪ সালে আওয়ামী লীগ যেদিন জন্ম হয়েছে সেইদিন । […]

নিউজ ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১২

হিন্দুদের বিরুদ্ধে কেউই না । গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষের মধ্যে একটা সৌহার্দ্যময় পরিবেশ বজায় আছে । ধর্মীয়ভাবে কোন বিভাজন নাই, সাম্প্রদায়িক কোন বিভাজন নাই । সমস্যাটা মূলতই হচ্ছে রাজনৈতিক এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আমরা হিন্দু সম্প্রদায় আমাদেরকে প্রথম ব্ল্যাকমেইল করেছে ১৯৫৪ সালে আওয়ামী লীগ যেদিন জন্ম হয়েছে সেইদিন ।

সেইদিন থেকে এখনো পর্যন্ত আমাদের আমাদেরও দুর্বলতা আছে । হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষকে মাসহারা দিয়ে বেতন দিয়ে কিছু সুযোগ সুবিধা দিয়ে সমগ্র হিন্দু সমাজকে তারা ব্ল্যাকমেইল করে কিন্তু কিছু হিন্দু সমাজ সেটা যেন বুঝতে না পারে সেই ব্যবস্থাটা করেছে ।

পাঁচ তারিখের পরে যে ঘটনাটা এই বর্তমান যে সরকার এটা বাংলাদেশের সকল মানে শুধু হিন্দু না সকল মানুষের চাওয়া-পাওয়ার একটা সরকার। সেই সরকার মানে একটা দজ্জাল এবং কি স্বৈরাচার সেই সরকারকে হটানোর জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই হটিয়েছে। এটা অনেকেই বলছে এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা তো সেই স্বাধীনতা পাওয়ার পর কেউই এটাকে নষ্ট করতে চায় নাই ।

আমরা দেখলাম পাঁচ তারিখের ঘটনার পরে যখন এই ঘটনা ঘটলো তখনই বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলনের সমস্ত নেতাকর্মীরা হিন্দু মহল্লা এবং মন্দিরগুলোতে বিশেষ করে ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে বাংলাদেশের সব মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে এবং দীর্ঘদিন ধরে এক দুই দিন না ।

আমি ছয় তারিখ সকালবেলা গিয়ে দেখলাম যে ঢাকেশ্বরী মন্দির যেটা আমাদের পাহারা দেয়ার কথা বা ওইখানকার মন্দির যে কমিটিগুলো আছে তাদের ওইখানে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তারা পালিয়ে পালিয়ে গেছে। তো আমাদের এই হচ্ছে যে মন্দিরের লোক পালাবে কেন? খালি এখানে তাই না, বায়তুল মোকাররম মসজিদের খতিব তিনিও পালিয়েছেন । আমার বক্তব্য হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানের যারা কমিটি তারা পালাবে কেন? তার মানে হচ্ছে সমস্ত বিষয়গুলো তারা রাজনীতিকরণ করেছে ধর্ম থেকে আরম্ভ করে মন্দির মসজিদ কোনটাই বাদ দেয়নি তো আমরা যেটা আশঙ্কা করেছিলাম।

বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন কোন নেতা বলেছিল যে, আওয়ামী লীগের যেদিন পতন হবে সেদিন ৩ লক্ষ মানুষ নিহত হবে । তো ৩ লক্ষ মানুষ নিহত হলে তো হিন্দুরা ওর মধ্যে আছে । ভারতের গণমাধ্যম কিছু কিছু গণমাধ্যম কেন এইভাবে এই বিষয়টা দেখেন ? এটাও রাজনীতি। রাজনীতি বলতে গেলে আমাদের পাশে যে শুভেন্দু বাবু আছে বিশেষ করে উনি এই বিষয় এটা নিয়ে বেশি উচ্চবাচ্য করেন ওখানেও তো আর আমাদের শেখ হাসিনার মত তো ভোট ছাড়া রাজনীতি না ওখানে ভোট পেতে হয় মারামারি কাটাকাটি হলেও নিতে হয়।

উনি মনে করেছেন যে এই একটা সুযোগ বাংলাদেশে ১০ টা হিন্দু মন্দির ভাঙলে ১০ টা হিন্দু মারা গেলে ওদের লাভ । এইটাকে নিয়ে উনারা ওই এলাকার মধ্যে বলবে যে দেখেন বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি আজকে হিন্দুদের এই দুরবস্থা আজকে পশ্চিম বাংলায় যদি মুসলিমরা আরো বেড়ে যায় এবং যদি মমতা বন্দোপাধ্যায় থাকে তাহলে বাংলাদেশেও তোমার ভারতেও তোমাদের মত অবস্থা হবে। অতএব তোমরা বিজেপিকে ভোট দাও আগামীতে উনার মূল লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়া।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫২৫

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫২৫