শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণায় মেট্রোরেলের যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও শেষ মুহূর্তে স্বস্তির খবর দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেট্রোরেল শুক্রবার থেকে আগের সময়সূচি অনুযায়ীই চলবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে।” ফলে যাত্রীসেবা স্বাভাবিক থাকবে।
এর আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা, যা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল।