রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ট্রাম্পের মতো ‘বিষাক্ত সাপের’ সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয় : ব্রিটিশ প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যত সমালোচনা হয়েছে, তার তুলনায় কবিতার প্রতি তার অনুরাগ কম আলোচিত। তবু একটি কবিতা আছে যা ট্রাম্প অত্যন্ত পছন্দ করেন এবং জনসম্মুখে নিয়মিত আবৃত্তি করেন। হোয়াইট হাউস গত মাসে এটিকে সংক্ষিপ্ত চলচ্চিত্রে রূপান্তর করেছে। চলচ্চিত্রটির নাম ‘দ্য স্নেক’, যা মূলত অস্কার ব্রাউন জুনিয়রের লেখা একটি গান। এই কবিতা ট্রাম্পের নীতি […]

ট্রাম্পের মতো ‘বিষাক্ত সাপের’ সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয় : ব্রিটিশ প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যত সমালোচনা হয়েছে, তার তুলনায় কবিতার প্রতি তার অনুরাগ কম আলোচিত। তবু একটি কবিতা আছে যা ট্রাম্প অত্যন্ত পছন্দ করেন এবং জনসম্মুখে নিয়মিত আবৃত্তি করেন।

হোয়াইট হাউস গত মাসে এটিকে সংক্ষিপ্ত চলচ্চিত্রে রূপান্তর করেছে। চলচ্চিত্রটির নাম ‘দ্য স্নেক’, যা মূলত অস্কার ব্রাউন জুনিয়রের লেখা একটি গান।

এই কবিতা ট্রাম্পের নীতি এবং চিন্তাধারার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। কবিতার শুরু হয় একটি অর্ধেক-বরফ জমা সাপ দিয়ে, যা শিশিরে ভিজে কাঁপছে এবং উষ্ণতার জন্য ভিক্ষা চাইছে। এক ‘দয়ালু নারী’ সাপটিকে মোটা সিল্কের কম্বলে জড়িয়ে আগুনের পাশে রাখে, সঙ্গে মধু ও দুধও দেয়।

কিন্তু সাপটি কৃতজ্ঞতার বদলে নারীকে কামড়ে ফেলে।

এই ছন্দগুলো ট্রাম্পবাদের সারমর্ম প্রতিফলিত করে, বাইরের কাউকে অতিরিক্ত আপন করে নিলে সে বিষাক্ত প্রতিশোধ দিতে পারে। এভাবেই তিনি ব্যবসা, রাজনীতি এবং অভিবাসনকে দেখেন। হোয়াইট হাউসের ভিডিওতে তার আবৃত্তির উপর ওভারলে করা হয়েছিল ‘হাতকড়া পরা বাদামী ত্বকের মানুষদের টেনে নিয়ে যাওয়ার দৃশ্য’।

সম্প্রতি জাতিসংঘে তার ভাষণ শুনার সময় আবারো ‘দ্য স্নেক’ কবিতাটি মনে পড়ল। এটি ট্রাম্প ও ব্রিটিশ প্রতিষ্ঠানের সম্পর্কের নিখুঁত প্রতিচ্ছবি – যেখানে ট্রাম্প নিজেই বিষাক্ত সাপ। গত সপ্তাহে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অতিথি ছিলেন, উইন্ডসর ক্যাসেলে ভোজে অংশ নিয়েছিলেন এবং রাজা চার্লস তাকে ‘নিকটাত্মীয়’ বলে অভিহিত করেছিলেন। দেশে ফিরে ট্রাম্প যুক্তরাজ্যকে ‘পুরোনো দুনিয়ার নরকের দেশ’ হিসেবে উল্লেখ করেন।

কবিতার শেষ লাইন মনে করিয়ে দেয়—‘তুমি আমাকে কেন কামড়ালে? তুমি তো জানো, তোমার কামড় বিষাক্ত, আর তোমার কামড়ে আমি মরতে যাচ্ছি।’ প্রায় এক বছর ধরে স্টারমার ট্রাম্পকে যতটা সম্ভব কাছে টেনে রাখার চেষ্টা করেছেন, যার মধ্যে ছিল দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, দুর্গে রাতযাপন, চেকার্সে একদিন কাটানো ও রাজপরিবারের সঙ্গে ফটোসেশন। সবই কেবল বিনিয়োগ ও অর্থের আশায়।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য টেক চুক্তিকে ডাউনিং স্ট্রিট ‘রেকর্ড-ব্রেকিং বিনিয়োগ’ ঘোষণা করেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন, এক বছরের বেশি আগে ঘোষিত প্রকল্পগুলোকে আবার নতুন করে তুলে ধরা হচ্ছে, যেখানে যুক্তরাজ্যের সাধারণ জনগণ লাভের পরিবর্তে প্রভাবিত হতে পারে।

বিশেষ করে এম ২৫-এর ধারে ব্ল্যাকস্টোন ও গুগলের ডেটাসেন্টারগুলোতে বড় ধরনের কর্মসংস্থান হবে না। নির্মাণকালে সর্বোচ্চ ১,২০০ কর্মী লাগলেও স্থায়ীভাবে প্রতিটি ডেটাসেন্টারে কাজ করবে মাত্র ৪০ জন। এসব ডেটাসেন্টার মূলত ডেটা সংরক্ষণ করবে, উৎপাদন নয়।

উত্তর নর্থাম্বারল্যান্ডের ব্ল্যাকস্টোন স্থাপনা ৫ লাখ বর্গমিটারের বেশি জায়গা নিয়ে সর্বোচ্চ ১০টি ডেটাসেন্টার অন্তর্ভুক্ত করবে। এসব স্থাপনাগুলো সিলিকন ভ্যালির নিয়ন্ত্রণে থাকবে, যেখানে ব্রিটিশ সরকার ও জনগণ প্রভাবিত হবে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এআই বিশেষজ্ঞ সিসিলিয়া রিক্যাপ উল্লেখ করেছেন, ‘এগুলো ব্রিটিশ ভূমিতে আমেরিকান সামরিক ঘাঁটির সমতুল্য।’ লন্ডনের পূর্বাঞ্চলীয় টাওয়ার হ্যামলেটস ইতিমধ্যেই সতর্ক করেছে, ডেটাসেন্টারের অতিরিক্ত সংযোগ বিদ্যুৎ ও পানির উপর চাপ বাড়াবে, যা ভবিষ্যতে বাড়ি নির্মাণে ব্যাঘাত ঘটাবে।

সাবেক ব্যাংক অফ ইংল্যান্ড ডেপুটি গভর্নর জন কানলিফ বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে আধিপত্যকে অস্ত্রে রূপান্তর করতে পারে এবং হোয়াইট হাউসের নির্দেশ অমান্যকারী যেকোনো দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

শেষ পর্যন্ত, ট্রাম্প ও তার সমর্থিত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে প্রতিশ্রুতির চেয়ে বাস্তবিকভাবে আরও বেশি ‘বিষাক্ত’ হিসেবে দেখা যায়—সঠিক সংরক্ষণ, ন্যায্য ভাগ বা স্থায়ী কর্মসংস্থান নয়, বরং নিজস্ব স্বার্থ এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। যেমন কবিতার সাপটি, যাকে আশ্রয় দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত কামড়ে ফেলে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৬

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৬

আন্তর্জাতিক

হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইরান মারফত ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে সৌদি আরব। গালফ অঞ্চলের কূটনৈতিক সূত্রগুলোর বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অফ ইন্ডিয়াতে এই সংবাদের সত্যতা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান […]

হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ অক্টোবর ২০২৬, ১২:২৭

সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইরান মারফত ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে সৌদি আরব। গালফ অঞ্চলের কূটনৈতিক সূত্রগুলোর বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অফ ইন্ডিয়াতে এই সংবাদের সত্যতা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য তেহরান সফর করেন। একটি কূটনৈতিক সূত্র দাবি করেছে, সৌদি মন্ত্রী তার হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে এই ১০০ কোটি ডলার অর্থ তেহরানে নিয়ে এসেছিলেন। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি কোনো সৌদি কর্মকর্তা নিশ্চিত করেননি।

তেহরানের এই আলোচনায় উপস্থিত ছিলেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মহসেন রেজাই এবং ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তারা।

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের ক্রমাগত হামলার কারণে সৌদি আরবে অর্থনৈতিক ক্ষতি হওয়ায় ইরান মধ্যস্থতার এই প্রস্তাব দিয়েছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়ে এক সরকারি বিবৃতিতে জানায়, ‘প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের তেহরান সফরটি বর্তমান সংকটের পক্ষগুলোর মধ্যে উত্তেজনা হ্রাস, সংলাপ ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করা

এবং কাতার রাজ্য ও ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ন্যাটো-রীতির এই জোটের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসেছে।’

ইসরায়েলি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এক সৌদি কর্মকর্তা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত না করলেও জানান, তিন বছর আগে পৌঁছানো সমঝোতা বাস্তবায়নেই সংঘাতের মূল কারণ।

ঐ সমঝোতার আওতায় হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের সরকারি কর্মচারীদের বেতন এবং অবকাঠামো পুনর্নির্মাণে সরাসরি অর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল, যার বিনিময়ে হুথিরা হামলা বন্ধ রাখবে। হুথিরা সৌদি আরবকে অঙ্গীকার ভঙ্গের অভিযুক্ত করলেও সৌদি আরবের অবস্থান হলো তারা কোনো সামরিক ব্ল্যাকমেইলের মুখে নতুন করে যুদ্ধবিরতিতে যাবে না।

মক্কা যৌথ প্রতিরক্ষা জোট এবং ইরানি নেতৃত্বের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা মূলত গত সপ্তাহে পাকিস্তানি সেনাপ্রধানের তেহরান সফরের সময় রূপ নেয়। ইরানের ১০০ কোটি ডলারের এই প্রস্তাব বা বিমানে অর্থ বহনের দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৬