ইসরায়েলের জন্য জার্মানি নতুন করে আরও একটি সাবমেরিন সরবরাহের অনুমোদন দিয়েছে। দীর্ঘদিন আগের করা চুক্তির আওতায় এই সাবমেরিনটি এখন রফতানির চূড়ান্ত অনুমতি পেয়েছে বার্লিন থেকে।
তুর্কি বার্তা সংস্থা আনাদুলোর তথ্য অনুযায়ী, সাবমেরিন কেনার চুক্তিটি হয় ২০১২ সালে। ২০২৩ সালে জার্মান ফেডারেল সিকিউরিটি কাউন্সিল রফতানির সবুজ সংকেত দেয়, যা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। সাবমেরিনটির মূল্য প্রায় ৫৮৫.৮ মিলিয়ন ডলার, যার মধ্যে ১৩৫ মিলিয়ন ইউরো সরাসরি বহন করছে জার্মানি।
বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে কারণ কিছুদিন আগেই গাজায় আগ্রাসনে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ইসরায়েলে রফতানি স্থগিত করার ঘোষণা দিয়েছিল জার্মানি। সেই প্রেক্ষাপটে সাবমেরিন রফতানির এই অনুমোদন ব্যাপক সমালোচনা এবং প্রশ্নের জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?