মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

গাজায় সাংবাদিক হত্যা ইরানের নিন্দা: সত্যের কণ্ঠ থামানো যাবে না

ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং সংস্থার বহির্বিশ্ব শাখা এক বিবৃতিতে গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। সোমবার সকালে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর বাহিনী গাজা শহরের “আশ-শিফা” হাসপাতাল কমপ্লেক্সের প্রধান প্রবেশপথের সামনে সাংবাদিকদের একটি তাঁবুতে হামলা  চালিয়ে যেখানে আল জাজিরার সাংবাদিকসহ ছয়জন ফিলিস্তিনি সাংবাদিক এবং ক্যামেরাম্যানকে হত্যা করেছে।  এই সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ইসলামিক রিপাবলিক অফ ইরান […]

গাজায় সাংবাদিক হত্যা ইরানের নিন্দা: সত্যের কণ্ঠ থামানো যাবে না

গাজায় সাংবাদিক হত্যা ইরানের নিন্দা: সত্যের কণ্ঠ থামানো যাবে না

এডিটর

১২ আগস্ট ২০২৫, ২২:৫৪

ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং সংস্থার বহির্বিশ্ব শাখা এক বিবৃতিতে গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

সোমবার সকালে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর বাহিনী গাজা শহরের “আশ-শিফা” হাসপাতাল কমপ্লেক্সের প্রধান প্রবেশপথের সামনে সাংবাদিকদের একটি তাঁবুতে হামলা  চালিয়ে যেখানে আল জাজিরার সাংবাদিকসহ ছয়জন ফিলিস্তিনি সাংবাদিক এবং ক্যামেরাম্যানকে হত্যা করেছে।  এই সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং সংস্থার বহির্বিশ্ব শাখা এক বিবৃতি দিয়েছে। 

ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্প্রচার সংস্থার বহির্বিশ্ব দপ্তর গাজার আল-শিফা হাসপাতালের আশেপাশে সাংবাদিকদের তাঁবুতে হামলায় সম্মানিত শহীদ আনাস আল-শরীফ, মোহাম্মদ কারিকা, ইব্রাহিম জহির, মোমিন আলিওয়া, মোহাম্মদ নওফাল এবং মোহাম্মদ আল-খালিদির ওপর ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নির্দেশিত সন্ত্রাসী হামলার  নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে এইসব অপরাধমূলক তৎপরতা যা ইসরায়েল ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে গাজায় গণমাধ্যম কর্মীদের ওপর ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে তা কেবল অসহায় মানুষের জীবনের উপর আক্রমণ নয়, বরং সত্য, মত প্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের মানুষের স্বাধীন সংবাদ ও তথ্য পাওয়ার অধিকার ও রক্তাক্ত গাজা উপত্যকায় ভুয়া ইসরায়েলি সরকারের নির্লজ্জ ও নজিরবিহীন অপরাধের শিকার হওয়া মানুষের কণ্ঠস্বর শোনার মৌলিক অধিকারের উপরও আক্রমণ।

আন্তর্জাতিক আইন, বিশেষ করে জেনেভা কনভেনশন এবং এর অতিরিক্ত প্রোটোকল (১৯৭৭) এর ভিত্তিতে সাংবাদিকরা বেসামরিক নাগরিক হিসেবে স্বীকৃত এবং সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে পরিপূর্ণ নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। 

সাংবাদিকদের ওপর হামলা “যুদ্ধাপরাধের” একটি স্পষ্ট দৃষ্টান্ত যা আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সংবিধির ৮ অনুচ্ছেদের অধীনে বিচারযোগ্য এবং শাস্তিযোগ্য। অথচ ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী গোষ্ঠী পশ্চিমা শক্তিগুলোর অবৈধ দায়মুক্তির ছায়ায় ও রাজনৈতিক সমর্থন নিয়ে বছরের পর বছর ধরে সাংবাদিকদের শারীরিকভাবে নির্মূল করার নীতি অব্যাহত রেখেছে। 

এভাবে ইসরায়েল কার্যত আন্তর্জাতিক মানবিক আইনের সমস্ত ধারা ও রীতিকে পদদলিত করছে; একইসাথে ইসরায়েল সাংবাদিকদের ওপর গত রাতের এসব নৃশংস হামলার বিষয়টি নির্লজ্জভাবে স্বীকার করেছে।

আইআরআইবির বহির্বিশ্ব বিভাগের সচিবালয় জোর দিয়ে বলেছে যে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ১৯ অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির ১৯ অনুচ্ছেদের গুরুতর লঙ্ঘন এবং এই পদক্ষেপ জাতিগুলির তথ্য অধিকারের উপর সরাসরি আক্রমণ। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, আজকের বিশ্বে আগের যেকোনো সময়ের চেয়েও বেশি সাহসের সাথে সত্য প্রকাশকারী সাংবাদিকদের মুখাপেক্ষী। তাই তাদের কণ্ঠস্বরকে দমন করার যেকোনো প্রচেষ্টা স্বাধীনতা ও ন্যায়বিচারেরই বিরোধিতা।

আমরা জাতিসংঘ, মানবাধিকার পরিষদ, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং সাংবাদিকদের অধিকার রক্ষাকারী সংস্থাগুলোকে দৃঢ়তার সাথে ও দ্বিমুখিতা ছাড়াই এই অপরাধের তদন্ত করার এবং এই অপরাধের ঘটকদের ও নির্দেশদাতাদেরকেও বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

আমরা বিশ্বের সকল মুক্ত গণমাধ্যমকে এই ভয়াবহ ঘটনার মুখে নীরব না থাকার এবং সংহতি ও ঐক্য বজায় রেখে ফিলিস্তিনি সাংবাদিকদের রক্তকে বিস্মৃত হতে না দেয়ার আহ্বান জানাচ্ছি।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেডিও ও টেলিভিশনের বহির্বিশ্ব বিভাগীয় প্রধানের সচিবালয় সম্প্রতি শহীদ-হওয়া ফিলিস্তিনি সাংবাদিকদের আত্মীয়দের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করার পাশাপাশি নির্যাতিত গাজার ২৩৮ জন শহীদ সাংবাদিকের পরিবার এবং এর প্রতিরোধী জনগণের প্রতি প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা সত্য তুলে ধরতে ও ইহুদিবাদী জালিম সন্ত্রাসী গোষ্ঠীর অপরাধের মাত্রা প্রকাশে যথাসাধ্য চেষ্টা করবে।

বিবৃতির শেষাংশে বলা হয়েছে: সত্যের কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, এবং আনাস আল-শরীফ, মুহাম্মদ কারিকা, ইব্রাহিম জহির, মোমিন আলিওয়া, মুহাম্মদ নওফাল এবং মুহাম্মদ আল-খালিদির রক্ত হৃদয়ে স্বাধীনতা ও স্বাধীনতার শিকড়কে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সসহ(আরএসএফ) স্বাধীন আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার ফিলিস্তিনে সাংবাদিকদের নিহত হওয়ার সংখ্যা নজিরবিহীন হারে বৃদ্ধি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছে এবং এইসব অপরাধের নিরপেক্ষ ও তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানিয়েছে। কিন্তু ন্যায়বিচার পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির অনিচ্ছা ও নিষ্ক্রিয়তা দখলদার শাসকগোষ্ঠীর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে তারা শাস্তির ভয় ছাড়াই বার বার আইন লঙ্ঘন করতে পারে।

সূত্রঃ পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১১৬

আন্তর্জাতিক

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আসা যেকোনো ভ্রমণকারীর জন্য ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সরাসরি ওই তিন দেশ থেকে […]

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট

২৭ জুন ২০২৬, ১০:০৯

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আসা যেকোনো ভ্রমণকারীর জন্য ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সরাসরি ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং তৃতীয় কোনো দেশ হয়ে যারা সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তবে তিনিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এছাড়া সৌদি নাগরিকদেরও ওই তিন দেশে ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়াকায়া’ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক ব্যাধির আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ইবোলা সংক্রমণের ঝুঁকি কমাতে সৌদি আরবের প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ নজরদারি এবং দ্রুত সাড়াদান প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—যেমন রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল) থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল। প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতির ওপর সৌদি কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দেশটির স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১১৬

আন্তর্জাতিক

প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী ভারতের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল কর্তৃক আগামী দেড় থেকে দুই বছরের […]

প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুন ২০২৬, ১০:৪৫

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী ভারতের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে।

ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল কর্তৃক আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের অংশের সমস্ত পানি সম্পূর্ণ ব্যবহারের ঘোষণার পরই ইসলামাবাদের পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া এল।

ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক সরাসরি অভিযোগ করেন যে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী সিন্ধু নদের পানির কলটি নিয়ন্ত্রণ করছেন এবং তিনি পাকিস্তানে এক ফোঁটা পানিও আসতে দিতে চান না।

পাকিস্তানি এই মন্ত্রী বলেন যে তাদের দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। ফলে অন্য কেউ এসে তাদের দেশের খাদ্য নিরাপত্তা, অর্ধেক কর্মসংস্থান এবং ২৫ শতাংশ অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন যে পানির অধিকার খর্ব করা হলে তার চড়া মূল্য দিতে হবে এবং তারা যেকোনো মূল্যে নিজেদের স্বার্থ রক্ষা করবেন।

মুসাদিক মালিক আরও যুক্তি দেন যে আন্তর্জাতিক প্রথা অনুযায়ী চুক্তি না থাকলেও নদীর উপরিভাগে থাকা দেশগুলো নিচের দেশের পানি প্রবাহ বন্ধ করতে পারে না।

অথচ দুই দেশের মধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সুনির্দিষ্ট চুক্তি রয়েছে। বিশ্বের অন্যান্য নিম্ন অববাহিকার শিশুদের পানির অধিকার রয়েছে কি না এবং আন্তর্জাতিকভাবে কোনটা প্রকৃত ন্যায়বিচার, তা নির্ধারণের জন্য তারা এই বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরবেন।

একই সংবাদ সম্মেলনে উপস্থিত পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন যে সিন্ধু নদ পানিবণ্টন চুক্তিটি আইনগতভাবে এখনও বহাল রয়েছে এবং কোনো দেশ এককভাবে এটি বাতিল বা সংশোধন করতে পারে না।

তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন যে সিন্ধু নদের পানি পাকিস্তানের জন্য জীবনরেখা এবং এটি তাদের জন্য একটি লাল রেখা বা ‘রেড লাইন’।

অন্য দিকে ভারতের অবস্থান অত্যন্ত সুদৃঢ় ও স্পষ্ট। গত বছর জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটকসহ মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়া দিল্লি এই ঐতিহাসিক পানিবণ্টন চুক্তিটি সাময়িকভাবে স্থগিত বা মুলতবি ঘোষণা করে।

ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান যতক্ষণ না তাদের মাটিতে লালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার দৃশ্যমান প্রমাণ দেবে, ততক্ষণ পর্যন্ত এই পানি চুক্তি স্থগিতই থাকবে।

সূত্র: এনডিটিভি

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১১৬

আন্তর্জাতিক

ওমান উপকূলে ড্রোন হামলায় ডুবে গেছে ভারতীয় জাহাজ!

ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে ওমান কর্তৃপক্ষ জাহাজটির নাবিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। জানা গেছে, ড্রোন হামলার পর সাগরে পুরোপুরি ডুবে যায় ওই জাহাজটি। ‘এমএসভি হাজি আলি’ (Haji Ali) নামের কার্গো শিপের উপর এই হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। প্রাথমিক […]

নিউজ ডেস্ক

১৪ মে ২০২৬, ১৮:০৪

ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে ওমান কর্তৃপক্ষ জাহাজটির নাবিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।

জানা গেছে, ড্রোন হামলার পর সাগরে পুরোপুরি ডুবে যায় ওই জাহাজটি। ‘এমএসভি হাজি আলি’ (Haji Ali) নামের কার্গো শিপের উপর এই হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সন্দেহভাজন ড্রোন হামলার জেরেই জাহাজটি ডুবে গিয়েছে। তবে জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাবিককেই নিরাপদে উদ্ধার করেছে ওমান কোস্টগার্ড।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ আছেন।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে ভারত বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং নিরীহ বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা থেকে বিরত থাকতে হবে।

পাশাপাশি নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১১৬