আবু বক্কর সিদ্দিক , কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের এ/০১ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—ক্যাম্প-২১-এর এ/১ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদ (৩৭),ফয়েজ উল্লাহ (২৭) এবং ই/১ ব্লকের মোহাম্মদ ফায়সেল (২৯)।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন টহল দল জানতে পারে, এ/০১ ব্লকের একটি বসতঘরে কয়েকজন রোহিঙ্গা ইয়াবাসহ অবস্থান করছে। খবর পেয়ে ক্যাম্প কমান্ডারের নির্দেশনায় টহল দল সেখানে অভিযান চাল
অভিযানকালে নুর মোহাম্মদসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা জব্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হয
এপিবিএন সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের জিডি নং-২৬৬/২৬, তারিখ ১০ আগস্ট ২০২৬ মূলে বিষয়টি ডায়েরিভুক্ত করা
সীমান্তবর্তী টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।