আবু বক্কর সিদ্দিক উখিয়া কক্সবাজার
কক্সবাজারের ঘুমধুম সীমান্তে বিশেষ নৈশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। এতে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড গোলাবার
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির নয়াপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হ
বিজিবি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসির দিকনির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় তল্লাশি অভিযা
অভিযান পরিচালনাকালে ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গোলাবারুদ এবং ২,৪৬,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন র
তিনি আরও বলেন, “সীমান্তে সার্বক্ষণিক কড়া নজরদারির পাশাপাশি যেকোনো ধরনের মাদক, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধ দমনে আমাদের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবেলাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি