মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলায় এবারের পরীক্ষায় ১২ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ১৪১ জন। জেলায় এবার গড় পাসের হার ৭১ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৫ জন শিক্ষার্থী।
ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জেলার ছয়টি উপজেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে লৌহজং। এ উপজেলায় ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৪৯ জন। পাসের হার ৮০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।
শ্রীনগরে ২ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ২১ জন। এ উপজেলায় পাসের হার ৭৬ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন।
টংগিবাড়ীতে ১ হাজার ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৫২ জন। পাসের হার ৭১ দশমিক ১১ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।
মুন্সীগঞ্জ সদরে এবার জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। মোট ৩ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৩৭৭ জন। পাসের হার ৭১ দশমিক ০৮ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১২২ জন, যা জেলার মধ্যে সর্বোচ্চ।
গজারিয়ায় ১ হাজার ৫০৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৩ জন। এ উপজেলায় পাসের হার ৬৭ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন।
অন্যদিকে, জেলার ছয় উপজেলার মধ্যে সবচেয়ে কম পাসের হার সিরাজদিখানে। এ উপজেলায় ২ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৬২৯ জন। পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।
ফলাফলের হিসাবে, মুন্সীগঞ্জে পাসের হারে সবচেয়ে এগিয়ে লৌহজং এবং সবচেয়ে পিছিয়ে সিরাজদিখান। আর জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় শীর্ষে রয়েছে মুন্সীগঞ্জ সদর।