মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ক্ষুধার্তদের কাছে খাবার পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইল: ব্রিটিশ সঙ্গীত তারকা

ইসরাইলের মুখপাত্র হামাসকে গাজায় দুর্ভিক্ষের জন্য অভিযুক্ত করার পর জনপ্রিয় ব্রিটিশ শিল্পী ও গীতিকার ইসরাইলি নেতাদের “মিথ্যাবাদী” বলে অভিহিত করেছেন। ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসরাইলের মুখপাত্র ডেভিড মানসারের দাবির পরিপ্রেক্ষিতে সুপরিচিত ব্রিটিশ শিল্পী এবং গীতিকার বব গেলডফ ওই মন্তব্য করেন। ইসরাইলি কর্মকর্তারা দাবি করেছিলেন: গাজার দুর্ভিক্ষের জন্য ইসরাইল দায়ী নয়। ওই দাবির পর […]

ক্ষুধার্তদের কাছে খাবার পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইল: ব্রিটিশ সঙ্গীত তারকা

ক্ষুধার্তদের কাছে খাবার পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইল: ব্রিটিশ সঙ্গীত তারকা

এডিটর

২৯ জুলাই ২০২৫, ১৬:০৫

ইসরাইলের মুখপাত্র হামাসকে গাজায় দুর্ভিক্ষের জন্য অভিযুক্ত করার পর জনপ্রিয় ব্রিটিশ শিল্পী ও গীতিকার ইসরাইলি নেতাদের “মিথ্যাবাদী” বলে অভিহিত করেছেন।

ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসরাইলের মুখপাত্র ডেভিড মানসারের দাবির পরিপ্রেক্ষিতে সুপরিচিত ব্রিটিশ শিল্পী এবং গীতিকার বব গেলডফ ওই মন্তব্য করেন। ইসরাইলি কর্মকর্তারা দাবি করেছিলেন: গাজার দুর্ভিক্ষের জন্য ইসরাইল দায়ী নয়। ওই দাবির পর বব গেলডফ ইসরাইলি কর্মকর্তাদেরকে “মিথ্যাবাদী” বলে অভিহিত করেছেন।

স্কাই নিউজ স্টুডিওতে উপস্থিত হয়ে ডেভিড মানসার দাবি করেছিলেন: হামাস তার জনগণকে ক্ষুধার্ত রাখছে। মানসার গাজার ব্যাপক দুর্ভিক্ষের জন্য ইসরাইলের ভূমিকা অস্বীকার করেছেন।

কিন্তু গেলডফ ওই চ্যানেলের স্টুডিওতে উপস্থিত হয়ে উপস্থাপককে বলেছেন: ‘ইসরাইলি দৃষ্টিভঙ্গি হলো: দুর্ভিক্ষের কারণ ইসরাইল নয়, হামাস। হামাসের কারণেই নাকি গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে’। তিনি ইহুদিবাদীদের মিথ্যাবাদী বলে অভিহিত করেন। তাদের দৃষ্টিভঙ্গিকেও মিথ্যা বলে মন্তব্য করে বলেন: “তারা মিথ্যা বলছে। [বেনিয়ামিন] নেতানিয়াহু মিথ্যা বলছেন, তিনি একজন মিথ্যাবাদী। ইসরাইলি সেনাবাহিনী মিথ্যা বলছে। তারা ক্ষুধার্ত, ভীত এবং ক্লান্ত মায়েদের কাছে খাবার পৌঁছাতে বাধা দিচ্ছে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত ৮৫ জন শিশুসহ ১২৭ জন অপুষ্টিতে মারা গেছেন।

তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়াকেও যথেষ্ট বলে মনে করেন না। তাঁর ভাষায়: “এটি একটি বিকৃতি। অনেক আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনও পরিবর্তন দেখছি না।”

এর আগে, বেসরকারি সংস্থা “ডক্টরস উইদাউট বর্ডারস” সতর্ক করে দিয়েছিল যে গাজার ২৫ শতাংশ শিশু এবং গর্ভবতী মহিলা এখনও অপুষ্টিতে ভুগছে।

দাতব্য সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে: “ইচ্ছাকৃতভাবে সৃষ্ট দুর্ভিক্ষকে ইসরাইল মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে।” ইতিহাসে এই পদক্ষেপ নজিরবিহীন। সংস্থাটি ঘোষণা করেছে: গাজা শহরে তাদের একটি ক্লিনিকে গত দুই সপ্তায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার তিনগুণ বেড়েছে।

অথচ ইসরাইল এই সতর্কবার্তার জবাবে বাস্তবতাকে মিথ্যা বলে অভিহিত করে উল্টো দাবি করেছে: ইসরাইল গাজা উপত্যকায় মানবিক সাহায্যের ট্রাক প্রবেশের সংখ্যা সীমিত করে নি। তারা হামাসকে এই দুর্ভিক্ষের জন্য দায়ী করেছে।

সূত্রঃ পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০

আন্তর্জাতিক

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা বলেন। ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের […]

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা বলেন।

ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের খুব কম দেশই মুক্ত রয়েছে। কারণ আকাশপথ ও নৌপথগুলো এখনো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।’

ডুজারিক জানান, ‘সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। উত্তেজনা আরো বাড়লে তা বেসামরিক নাগরিক এবং বৃহত্তর অঞ্চলের জন্য বিধ্বংসী পরিণতি বয়ে আনবে।’

সূত্র: আল জাজিরা

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০