বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

মরক্কোর বিশ্লেষক: পশ্চিম এশিয়ায় ইহুদিবাদী প্লেগ-প্রকল্প ‘জাতিগত বিভেদ’

মরক্কোর একজন বিশ্লেষক সতর্ক করে বলেছেন যে অবৈধ ইহুদিবাদী শাসক-চক্র জাতিগত ও ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়ে পশ্চিম এশিয়ায় “সাম্প্রদায়িকতার মহামারী” বৃদ্ধি করছে। ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, মরক্কোর অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাসান আউরিদ “ইসরায়েল পশ্চিম এশিয়ায় প্লেগ ছড়িয়ে দিচ্ছে” শীর্ষক একটি নিবন্ধে এই অঞ্চলে জাতিগত ও ধর্মীয়-বিভেদকে আরও বাড়িয়ে তোলার […]

মরক্কোর বিশ্লেষক: পশ্চিম এশিয়ায় ইহুদিবাদী প্লেগ-প্রকল্প ‘জাতিগত বিভেদ’

মরক্কোর বিশ্লেষক: পশ্চিম এশিয়ায় ইহুদিবাদী প্লেগ-প্রকল্প 'জাতিগত বিভেদ'

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ০৯:৫৮

মরক্কোর একজন বিশ্লেষক সতর্ক করে বলেছেন যে অবৈধ ইহুদিবাদী শাসক-চক্র জাতিগত ও ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়ে পশ্চিম এশিয়ায় “সাম্প্রদায়িকতার মহামারী” বৃদ্ধি করছে।

ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, মরক্কোর অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাসান আউরিদ “ইসরায়েল পশ্চিম এশিয়ায় প্লেগ ছড়িয়ে দিচ্ছে” শীর্ষক একটি নিবন্ধে এই অঞ্চলে জাতিগত ও ধর্মীয়-বিভেদকে আরও বাড়িয়ে তোলার ক্ষেত্রে ইহুদিবাদী অবৈধ শাসক-চক্রের ভূমিকা বিশ্লেষণ করেছেন।

সুইয়্যেদায় দ্রুজদের সমর্থনের অজুহাতে সিরিয়ায় ইসরায়েলের আক্রমণের কথা উল্লেখ করে তিনি তার এ বিশ্বাস তুলে ধরেছেন যে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি রয়েছে গুরুতর ও অনিবার্য হুমকি এবং দেশটিকে দুর্বল করার চ্যালেঞ্জও বিদ্যমান।

আউরিদ সতর্ক করে বলেছেন যে এই বিপদ কেবল সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এবং এই প্রবণতা মরক্কো সহ এই অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।

তিনি সিরিয়ার সুইয়্যেদায় সাম্প্রতিক ঘটনাবলী এবং সিরিয়ায় ইহুদিবাদী সরকারের সরাসরি হস্তক্ষেপকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন না, বরং অঞ্চলটিকে পুনর্গঠনের একটি প্রচেষ্টা বা ষড়যন্ত্র বলে মনে করেন যা নতুন সাইকস-পিকো চুক্তির মতো, কিন্তু প্রাথমিক ঔপনিবেশিক বিভাজনের চেয়েও অনেক গভীর এবং জটিল, যার লক্ষ্য হল বিভক্তদের আরও বিভক্ত করা এবং বিচ্ছিন্নদের আরও বেশি বিচ্ছিন্ন করা।

তাঁর মতে এই ঘটনাগুলো কেবল একটি সাম্প্রদায়িক বিস্ফোরণ নয় বরং একটি বিপজ্জনক লক্ষণ যা ধর্মীয় ও জাতিগত সীমানার উপর ভিত্তি করে এই অঞ্চলের রাজনৈতিক ভূগোল পুনর্লিখনের প্রচেষ্টা; আর এটা এমন একটি ঘটনা যা এমনকি আরব বিশ্বের পশ্চিমাঞ্চলকেও ঘিরে ফেলতে পারে।

মরক্কোর এই বিশ্লেষক তাঁর প্রবন্ধে জোর দিয়ে বলেছেন যে, গোত্র বা জাতীয়তার ভিত্তিতে পশ্চিম এশিয়ায় নানা রাষ্ট্র গঠনের ধারণাটি ইহুদিবাদী শাসকচক্রের কৌশলগত আলোচনায় দীর্ঘদিন ধরে প্রস্তাবিত হয়েছে এবং এখন এটি তত্ত্বের স্তর থেকে সরকারী নীতিতে উন্নীত হয়েছে।

এই রাজনৈতিক বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন যে এই ইহুদিবাদী শাসনব্যবস্থার কৌশলের নতুন বিষয় বুঝতে আমাদের আর গবেষণা বা থিঙ্ক ট্যাঙ্কগুলোর বিশ্লেষণের মুখোমুখি হতে হবে না; সিরিয়ায় সামরিক উস্কানি, গোলান হাইটস দখল, দামেস্কের শহরতলিতে বোমা হামলা, লেবাননের উপর চাপ এবং জর্ডানের বিরুদ্ধে ক্রমাগত হুমকির মতো কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েল সরাসরি সাম্প্রদায়িক উস্কানির প্রকল্পে জড়িত।

তিনি বলেছেন, “সাম্প্রদায়িকতার মহামারীকে যা খাইয়ে হৃষ্টপুষ্ট করা হচ্ছে তা হলো বাহ্যিক মতপার্থক্যগুলোকে উস্কে দেয়া এবং সাম্প্রদায়িক গোষ্ঠীগুলিকে অস্ত্র প্রদান,” আউরিদ লিখেছেন, “কিন্তু এই মহামারী এমন একটি সমাজে বৃদ্ধি পায় যেখানে পরিচিতির নিরাপত্তা নেই।”

সূত্র : পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১