সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ‘অমুক কিংবা তমুকের’ অনুমতির তোয়াক্কা করে না : খামেনি

ইসলামী বিপ্লবের নেতা জোর দিয়ে বলেছেন,অন্য কোনো উপলক্ষ্যে আমি জাতিকে বলব, এই জেদের পিছনে তাদের আসল উদ্দেশ্য বা লক্ষ্য কী। হযরত খামেনেয়ী ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসির হৃদয়, ভাষা এবং ব্যবহারিক বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ফেরাউনি শাসন থেকে দূরে থাকা এবং ঐশি শাসনের দিকে এগিয়ে যাওয়া দেশ পরিচালনার একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। ওই মানদণ্ডের একজন নিখুঁত উদাহরণ ছিলেন শহীদ রায়িসি।

নিউজ ডেস্ক

২১ মে ২০২৫, ১১:২৪

ইসলামী বিপ্লবের নেতা আজ (মঙ্গলবার) শহীদ রায়িসিসহ অন্যান্য শহীদদের পরিবার এবং সাম্প্রতিক দশকগুলোতে দায়িত্বশীল শহীদদের পরিবারের সাথে সাক্ষাত করেছেন। সাম্প্রতিক আলোচনায় মার্কিন পক্ষের প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেন,বাজে কথা বলার চেষ্টা করো না।

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেব না-এটা বলা একটা বড় ভুল। ইসলামী প্রজাতন্ত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ‘অমুক কিংবা তমুকের’ অনুমতির তোয়াক্কা করে না।

ইসলামী বিপ্লবের নেতা জোর দিয়ে বলেছেন,অন্য কোনো উপলক্ষ্যে আমি জাতিকে বলব, এই জেদের পিছনে তাদের আসল উদ্দেশ্য বা লক্ষ্য কী। হযরত খামেনেয়ী ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসির হৃদয়, ভাষা এবং ব্যবহারিক বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ফেরাউনি শাসন থেকে দূরে থাকা এবং ঐশি শাসনের দিকে এগিয়ে যাওয়া দেশ পরিচালনার একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। ওই মানদণ্ডের একজন নিখুঁত উদাহরণ ছিলেন শহীদ রায়িসি।

সর্বোচ্চ নেতা বলেন, আল্লাহর বান্দাদের সেবা করার জন্য সর্বশক্তি প্রয়োগ করা এবং পদাধিকার থেকে উদ্ভূত রাজনৈতিক ও সামাজিক অবস্থানের ব্যবহার এড়িয়ে চলাকে শহীদ রায়িসির ব্যক্তিগত বৈশিষ্ট্যের একটি শিক্ষনীয় মহান দিক ছিল। তিনি বলেন, ইসলামী শাসন ব্যবস্থায় এমন অনেক লোক রয়েছে যাদের মধ্যে এ ধরণের বৈশিষ্ট্য রয়েছে। তবে এই বৈশিষ্ট্য ও শিক্ষাগুলোকে জনসাধারণের সংস্কৃতিতে পরিণত করতে হবে।

শহীদ রায়িসির স্পষ্টভাষী চরিত্র ও সততার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন: এই আচরণের গুরুত্ব বোঝার জন্য পশ্চিমা কিছু দেশের কর্মকর্তাদের মিথ্যাচারের সাথে তুলনা করা উচিত। শান্তি ও মানবাধিকার রক্ষার জন্য যাদের যাদের যাদের আর্তনাদ বিশ্বকে বধির করে তুলেছে অথচ গাজায় তারা ২০ হাজারেরও বেশি নির্যাতিত শিশু হত্যার ঘটনায় তাদের চোখ বন্ধ করে রেখেছে। এমনকি তারা ওই অপরাধীদের সাহায্য করতেও বিন্দুমাত্র দ্বিধা করছে না।

শহীদ প্রেসিডেন্টের বিভিন্ন সেবার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেী আরও বলেন: শহীদ রায়িসি ইরানি জাতির সেবা করেছেন এবং তাদের সম্মান, মর্যাদা ও সুনাম বৃদ্ধি করেছেন। বিপ্লব বিজয়ের সময় ‘উর্দিবেহেশত শহীদ’দের হয় তরুণ কিংবা কিশোর ছিলেন অথবা তখনও জন্মগ্রহণ করেন নি।

তারই স্মৃতিচারণ করে সর্বোচ্চ নেতা সেই তরুণদেরসহ দেশের প্রতিটি কোণে লক্ষ লক্ষ তরুণের প্রশিক্ষণকে ইসলামী বিপ্লবের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচনা করেন। তিনি বলেন:

এটাই ইসলামী বিপ্লবের শক্তি যা আরমান আলীবর্দির মতো ১৯ বছর বয়সী যুবককে আশরাফি ইস্ফাহানির শাহাদাতের পথে যেতে উদ্বুদ্ধ করেছে। ৪০ বছর আগে ৯০ বছর বয়সী আয়াতুল্লাহ আশরাফি এসফাহানি শহীদ হয়েছিলেন।

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই এই বিপ্লবের মূল্য, বিপ্লবের মানবিক শক্তি, এর থেকে উদ্ভূত অগ্রগতি এবং ইরানী জাতির মহান আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। আল্লাহর দরবার আমরা প্রার্থনা করেছি যাতে ইরানী জাতির এই স্থায়ী শিক্ষা বিশ্ব মানবতা এবং অন্যান্য জাতির জন্যও সুপ্রতিষ্ঠিত হয়

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৩

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৩

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৩

আন্তর্জাতিক

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা বলেন। ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের […]

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা বলেন।

ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের খুব কম দেশই মুক্ত রয়েছে। কারণ আকাশপথ ও নৌপথগুলো এখনো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।’

ডুজারিক জানান, ‘সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। উত্তেজনা আরো বাড়লে তা বেসামরিক নাগরিক এবং বৃহত্তর অঞ্চলের জন্য বিধ্বংসী পরিণতি বয়ে আনবে।’

সূত্র: আল জাজিরা