শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

সিরিয়ার ভবিষ্যৎ দেশটির জনগণকেই ঠিক করতে হবে: মাসুদ পেজেশকিয়ান

সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়ার ক্ষেত্রে এবং বাশার আল-আসাদের সরকারের পতনের ক্ষেত্রে যে বিষয়টি আশ্চর্যজনক ছিল তা হল সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মোকাবিলায় সিরিয়ার সেনাবাহিনীর অক্ষমতা এবং দ্বিতীয়ত দেশটিতে পরিস্থিতির দ্রুত পরিবর্তন। সিরিয়ায় ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরাইলের হামলা,বাশার আল-আসাদের সরকারের পতনকে ইউরোপীয় ইউনিয়নের স্বাগত জানানো,মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে তাহরির আল-শাম […]

নিউজ ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪২

সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়ার ক্ষেত্রে এবং বাশার আল-আসাদের সরকারের পতনের ক্ষেত্রে যে বিষয়টি আশ্চর্যজনক ছিল তা হল সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মোকাবিলায় সিরিয়ার সেনাবাহিনীর অক্ষমতা এবং দ্বিতীয়ত দেশটিতে পরিস্থিতির দ্রুত পরিবর্তন।

সিরিয়ায় ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরাইলের হামলা,বাশার আল-আসাদের সরকারের পতনকে ইউরোপীয় ইউনিয়নের স্বাগত জানানো,মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে তাহরির আল-শাম গ্রুপকে অপসারণের সম্ভাবনা,সিরিয়াসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে আরাকচির বক্তব্য, মস্কোতে বাশার আল-আসাদ ও তার পরিবারের উপস্থিতি এবং সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিছু নির্বাচিত সংবাদ আজকের পার্সটুডের নিবন্ধে তুলে ধরা হচ্ছে।

মাসুদ পেজেশকিয়ান: সিরিয়ার জনগণই তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে

রোববার সন্ধ্যায় ইরানের মন্ত্রী পরিষদের বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সিরিয়ায় আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থানের কথা উল্লেখ করার পাশাপাশি দেশটির জনগণের মধ্যে ঐক্য,সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, সিরিয়ার জনগণেরই এটা দায়িত্ব যে তারা তাদের দেশের ভবিষ্যত এবং রাজনৈতিক ব্যবস্থা এবং এর সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত নেবে।

আরাকচি: সিরিয়ার সেনাবাহিনীর অক্ষমতা এবং দেশটিতে পরিবর্তনের গতি আশ্চর্যজনক/ হিজবুল্লাহ সমস্যায় পড়বে না

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি রোববার রাতে সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে বলেছেন: সিরিয়ার ক্ষেত্রে এবং বাশার আল-আসাদের সরকারের পতনের ক্ষেত্রে যে বিষয়টি বিস্ময়কর ছিল তা হলো সশস্ত্র গোষ্ঠীর মোকাবেলায় সিরিয়ার সেনাবাহিনীর অক্ষমতা এবং দ্বিতীয়ত সিরিয়ার দ্রুত পরিবর্তন। আরাকচি জোর দিয়ে বলেন যে প্রতিরোধ একটি আদর্শ ও চেতনার নাম। এটি সিরিয়া ছাড়াও তার পথ খুঁজে পেতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহর কাছে এক বা দুই বছরেরও বেশি সময় ধরে প্রতিরোধ করার জন্য যথেষ্ট অস্ত্র, সরঞ্জাম এবং সুবিধা রয়েছে আছে এবং এটা বলার কোনো সুযোগ নেই যে সিরিয়ার পরিস্থিতির কারণে লেবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়বে

ইহুদিবাদী শাসক সিরিয়ায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে

ইরানের আরবি ভাষার সংবাদ মাধ্যম আল-আলমের মতে, ইসরাইলি সেনাবাহিনী গতকাল ঘোষণা করেছে যে তারা সিরিয়ায় শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইহুদিবাদী সরকারের ঘোষণা অনুযায়ী,এই লক্ষ্যবস্তুগুলো ছিল সিরিয়ার সেনাবাহিনীর যার মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল।

এদিকে, সংবাদ সূত্রে জানা গেছে, ইহুদিবাদী সেনাবাহিনী সিরিয়ার কুনেইত্রা প্রদেশের বাথ ও হাদার শহরগুলো দখল করে নিয়েছে। সিরিয়ার দারার দিকে ইহুদিবাদী সেনাবাহিনীর গতিবিধির খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে তাহরির আল-শাম গ্রুপকে বাদ দেওয়ার সম্ভাবনা

ইরানের তাসনিম বার্তা সংস্থার মতে, যখন একজন আমেরিকান কর্মকর্তা সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর তাহরির আল-শাম গোষ্ঠীর সাথে যোগাযোগ করতে দেশটির ইচ্ছার কথা বলেছিলেন তখন অন্য একজন কর্মকর্তা বলেছিলেন যে এই গোষ্ঠীটিকে আমেরিকার সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া খুব বেশি দূরে নয়।

নিউইয়র্ক টাইমস: আমেরিকা তুরস্কের মাধ্যমে সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ করেছিল

রোববার রাতে নিউইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের মাধ্যমে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে এবং এখন তাদের সাথে ব্যাপক সম্পৃক্ততা নিয়ে আলোচনা করছে।

ইউরোপীয় ইউনিয়ন বাশার আল-আসাদের সরকারের পতনকে স্বাগত জানিয়েছে

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কেয়া ক্যালাস রোববার এক্স সোশ্যাল নেটওয়ার্ককে দেয়া এক বার্তায় সিরিয়ায় বাশার আসাদ সরকারের পতনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।

ইয়েমেনের আনসারুল্লাহ সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী সরকারের হামলার নিন্দা করেছে

আল-আলমের মতে,ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় রোববার রাতে এক বিবৃতিতে সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী সরকারের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, এ আগ্রাসনের উদ্দেশ্য হচ্ছে এ দেশের বর্তমান অবস্থার অপব্যবহার করে সিরিয়ার ওপর একটি নতুন বাস্তবতা চাপিয়ে দেয়া।

বাশার আসাদ ও তার পরিবার মস্কোতে উপস্থিত রয়েছে

রাশিয়ান টিভি চ্যানেল ওয়ান রোববার ক্রেমলিনের বরাত দিয়ে ঘোষণা করেছে যে বাশার আল-আসাদ এবং তার পরিবারের সদস্যরা মস্কোতে রয়েছেন।

সূত্রঃ পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪