ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সাম্প্রতিক হামলায় নিহত ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
বুধবার (১ জুলাই) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মিডিয়া শাখার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্বাক্ষরিত একটি বার্তা প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়, আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জন্য দায়ী ব্যক্তি, পরিকল্পনাকারী এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানিদের হত্যার সঙ্গে জড়িত কমান্ডার ও দায়ীদের যথাসময়ে বিচারের আওতায় আনা হবে। খামেনি এবং অন্যান্য শহীদদের রক্তের প্রতিশোধের বিষয়টি এখনও উন্মুক্ত রয়েছে এবং দায়ীদের দ্রুতই ন্যায়বিচারের মুখোমুখি করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় ইরানের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং খামেনির পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।
আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফেও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?