লেবাননে চলমান সামরিক অভিযানে ইসরায়েল রাজনৈতিক ও সামরিক সংকটে পড়েছে বলে মন্তব্য করেছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলি চ্যানেল-১৩ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে লেবানন ইস্যুতে এক ধরনের রাজনৈতিক অচলাবস্থা ও “চোরাবালিতে” আটকা পড়েছেন।
ইরানের সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বর্তমান সামরিক অভিযানের এমন কোনো সুস্পষ্ট লক্ষ্য নেই, যা জনমতের কাছে গ্রহণযোগ্য বা যৌক্তিকভাবে তুলে ধরা সম্ভব।
প্রতিবেদনে আরও বলা হয়, হিজবুল্লাহ-এর সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর হতাহত বাড়তেই থাকবে। সামরিক ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আনতে পারছে না ইসরায়েলি বাহিনী।
চ্যানেল-১৩ এর তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর বিরুদ্ধে এই সংঘাতে প্রতি সপ্তাহে গড়ে তিন থেকে চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে দক্ষিণ লেবাননে সংঘর্ষের মধ্যে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৪ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ক্রমবর্ধমান হতাহতের ঘটনায় ইসরায়েলের ভেতরেও উদ্বেগ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?