সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে এবার রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ইতিমধ্যে সেইন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদসংস্থা ইরনা। আরাগচিকে বহনকারী বিমানের কলসাইন রাখা হয়েছে ‘মিনাব ১৬৮’। ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত শতাধিক শিশুর স্মৃতির উদ্দেশে এই নাম রাখা হয়েছে। একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, […]

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ১০:২৪

ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে এবার রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ইতিমধ্যে সেইন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদসংস্থা ইরনা।

আরাগচিকে বহনকারী বিমানের কলসাইন রাখা হয়েছে ‘মিনাব ১৬৮’। ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত শতাধিক শিশুর স্মৃতির উদ্দেশে এই নাম রাখা হয়েছে।

একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, পাকিস্তানে সংক্ষিপ্ত সফরের পরেই রাশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল আরাগচির। মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানিয়েছে, এই সফরে ‘আলোচনার সাম্প্রতিক পরিস্থিতি, যুদ্ধবিরতি ও আনুষঙ্গিক নানা বিষয় নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন’ আরাগচি।

এক্স-এ দেওয়া এক পোস্টে মস্কোতে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, পুতিনের সঙ্গে আরাগচির বৈঠকে মূলত ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি ও যৌথ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার’ ওপরে গুরুত্ব দেওয়া হবে।

রাষ্ট্রদূত জালালি আরও বলেন, ‘স্বাধীন ও ন্যায়বিচারকামী দেশগুলোর বিরুদ্ধে বিশ্বের সর্বগ্রাসী শক্তিগুলোর যে ক্যাম্পেইন চলছে, তার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জোটের প্রতিনিধি ইরান ও রাশিয়া।’

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফের আলোচনার সম্ভাবনা জিইয়ে রাখতে আশাবাদী মধ্যস্থতাকারীরা। এর মাঝেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসলামাবাদ থেকে মস্কোতে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরের ফাঁকে ওমানে গিয়েছিলেন আব্বাস আরাগচি।

অবশ্য ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি ফের আলোচনা শুরু হওয়ার কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি।

তবে পরোক্ষ তৎপরতা যে অব্যাহত রয়েছে, তার আভাস মিলেছে ইরানি সংবাদসংস্থা ফারস-এর প্রতিবেদনে। তারা জানিয়েছে, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ‘লিখিত বার্তা’ পাঠিয়েছে ইরান। ওই বার্তায় ‘পরমাণু ইস্যু ও হরমুজ প্রণালি-সহ ইরানের কয়েকটি শর্ত ও সীমারেখা’র কথা স্পষ্ট করা হয়েছে।

যদিও ফারসের দাবি, এই বার্তা কোনো আনুষ্ঠানিক আলোচনার অংশ নয়।

গত ৭ এপ্রিল তেহরান ও ওয়াশিংটন যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য সেই চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জেরে যে সঙ্ঘাত শুরু হয়েছিল, এই যুদ্ধবিরতির ফলে তা আপাতত অনেকটাই স্তিমিত রয়েছে।

কিন্তু স্থায়ী সমাধানের পথ এখনও অধরাই রয়ে গেছে। পাশাপাশি যুদ্ধের জেরে তৈরি হওয়া অর্থনৈতিক ধাক্কাও বিশ্বজুড়ে অব্যাহত আছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। এর ফলে বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল, প্রাকৃতিক গ্যাস ও সারের সরবরাহ ব্যাহত হচ্ছে, হু হু করে বাড়ছে দাম। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলো অবরোধ করেছে আমেরিকা।

শনিবার নতুন করে একদফা আলোচনার আশা তৈরি হয়েছিল। আমেরিকার দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কাশনারের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প পরে ফক্স নিউজকে বলেন, তিনি ওই সফর বাতিল করেছেন। তিনি বলেন, ‘বসে বসে কথা বলে অহেতুক সময় নষ্ট’ করার কোনো যুক্তি নেই।

রোববার একই সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, আমরা আর এটা করছি না। তুরুপের সব তাস আমাদের হাতে। ওরা যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে। অথবা আমাদের ফোন করতে পারে। টেলিফোন তো আছেই। আমাদের সংযোগ ব্যবস্থাও বেশ সুরক্ষিত।’

সফর বাতিলের অর্থ ফের সম্মুখ সমরে ফিরে যাওয়া কি না—এমন প্রশ্নের জবাবে এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘না, এর অর্থ আদৌ তা নয়।’

‘শাটল’ কূটনীতি

শনিবার মাস্কাট যাওয়ার আগে আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান ও অন্যতম প্রধান মধ্যস্থতাকারী আসিম মুনির, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন। রোববার ফের ইসলামাবাদে ফিরে আসেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ায় গিয়ে দেশটির ‘সিনিয়র কর্মকর্তাদের’ সঙ্গে কথা বলবেন আরাগচি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার মস্কো সফরের কথা নিশ্চিত করেছে।

দফায় দফায় এসব বৈঠকের মাঝেই ওয়াশিংটনের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আরাগচি। তিনি বলেন, ‘কূটনীতির বিষয়ে আমেরিকা আদৌ কতটা আন্তরিক, তা এখনও দেখার অপেক্ষায় রয়েছি।’

আরাগচির এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালি। সমাজমাধ্যমে করা এক পোস্টে আরাগচি বলেন, হরমুজে তাদের উপস্থিতি ও নিয়ন্ত্রণ দুই-ই রয়েছে।

গত কয়েক দশক ধরেই ইরানের অন্যতম কৌশলগত মিত্র রাশিয়া। সেই সুবাদে মস্কোর কাছ থেকে রাজনৈতিক সমর্থন আদায় করতে চাইছে তেহরান। সোমবারই আরাগচির রাশিয়া পৌঁছনোর কথা। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬