বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা ‘অমার্জনীয়’, হুঁশিয়ারি তালেবানের

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়ে একে ‘অমার্জনীয় অপরাধ’ হিসেবে অভিহিত করেছে তালেবান সরকার। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, এই হামলার জবাব সামরিক পদক্ষেপের মাধ্যমেই দেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তান যে অন্যায় পদক্ষেপ নিয়েছে তার পাল্টা প্রতিক্রিয়ার পদ্ধতিটি আপাতত ‘গোপনীয়’ রাখা […]

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা ‘অমার্জনীয়’, হুঁশিয়ারি তালেবানের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা ‘অমার্জনীয়’, হুঁশিয়ারি তালেবানের

নিউজ ডেস্ক

২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়ে একে ‘অমার্জনীয় অপরাধ’ হিসেবে অভিহিত করেছে তালেবান সরকার। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, এই হামলার জবাব সামরিক পদক্ষেপের মাধ্যমেই দেওয়া হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তান যে অন্যায় পদক্ষেপ নিয়েছে তার পাল্টা প্রতিক্রিয়ার পদ্ধতিটি আপাতত ‘গোপনীয়’ রাখা হয়েছে, তবে আফগান প্রতিরক্ষা বাহিনী উপযুক্ত সময়ে এর জবাব দেবে। এই পাল্টাপাল্টি হুমকির ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন সরাসরি যুদ্ধের রূপ নেওয়ার উপক্রম হয়েছে।

জাবিউল্লাহ মুজাহিদ বিশ্বের ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা পাকিস্তানের এই আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা পালন করে। তিনি মনে করেন, পাকিস্তান ও আফগানিস্তান ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ এবং তাদের মধ্যে অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। তাই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিবেশী দেশগুলোর উচিত পাকিস্তানকে তাদের বর্তমান নীতি পরিবর্তনের পরামর্শ দেওয়া।

মুজাহিদ আরও স্পষ্ট করেন যে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের সঙ্গে আফগানিস্তানের কোনো যোগসূত্র নেই এবং নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আফগান ভূমিকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পাকিস্তানি তালেবান বা টিটিপি-এর উপস্থিতির বিষয়ে ইসলামাবাদের অভিযোগ কঠোরভাবে নাকচ করে দিয়েছেন মুজাহিদ। তিনি দাবি করেছেন, টিটিপি পাকিস্তানের ভেতরেই বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে এবং তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য আফগান ভূখণ্ডের কোনো প্রয়োজন নেই।

পাকিস্তানের পক্ষ থেকে করা অভিযোগগুলোকে ভিত্তিহীন প্রচারণা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রমাণ ছাড়াই প্রতিটি হামলার দায় আফগানিস্তানের ওপর চাপানো পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে। সামরিক বিশ্লেষক হাদি কুরেশিও এই মত সমর্থন করে বলেছেন যে, টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক শিষ্টাচারের পরিপন্থী।

অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছেন যে, দীর্ঘদিনের কূটনীতি ও ধৈর্য ধরার পর এখন পাকিস্তানের ‘ধৈর্যের বাঁধ’ ভেঙে গেছে।

আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানোর পর পাকিস্তানের এই কঠোর অবস্থান বলে বিবিসি-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খাজা আসিফের মতে, পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সর্বোচ্চ চেষ্টা করলেও আফগান ভূখণ্ড থেকে টিটিপি-এর হামলা বন্ধ না হওয়ায় তারা এখন সরাসরি সামরিক সংঘাতের পথে হাঁটছে।

দেশ দুটির মধ্যে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সীমান্তবর্তী নিরাপত্তা ব্যবস্থা চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। এর আগে অক্টোবর মাসে দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও দফায় দফায় সংঘর্ষে তা কার্যকর হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই বিমান হামলায় আফগানিস্তানের বেশ কিছু বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। এই সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ না থাকলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১