শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

আসিফ নজরুলকে হেনস্থাকারী কাউকে ছাড়া হবে না: প্রিন্স মাহমুদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এ অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা হয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে যান। সেখানে […]

নিউজ ডেস্ক

০৯ নভেম্বর ২০২৪, ১৩:০২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এ অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা হয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে যান। সেখানে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হন এ আইন উপদেষ্টা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একদল আওয়ামী লীগের সমর্থক ঘিরে ধরেছেন আসিফ নজরুলকে। তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন তারা। বারবার প্রশ্ন করছেন— ‘আপনি মিথ্যা বলেছেন।’ হেনস্তার শিকার হোন আইন উপদেষ্টা। এতেই ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি বলেছেন, সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্তাকারী কাউকে ছাড়া হবে না। একই কথা বলেছেন আরেক গীতিকার লতিফুল ইসলাম শিবলী।

প্রিন্স মাহমুদ বলেন, আসিফ নজরুল ভাইকে এয়ারপোর্টে হেনস্তাকারী কাউকে ছাড়া হবে না । প্রবাসী যারা সুইজারল্যান্ডে আছেন, তাদের খুঁজে বের করুন। এদের নাম-ঠিকানা ও পরিচয় প্রকাশ করুন। বাংলাদেশে কোথায় এই গণহত্যাকারীর দোসররা থাকেন ঠিকানা বের করুন।

তিনি বলেন, আসিফ ভাই চাইলে আগের আওয়ামী ফ্যাসিস্টদের মতো দেশের টাকা লুটপাট করে ১০০ জনের লট বহর নিয়ে বিদেশে সফর করতে পারতেন, কিন্তু সেটি না করে তার মতো একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণ সিটিজেনদের মতো একা বিদেশ সফর করে উদাহরণ সৃষ্টি করলেন।

জনপ্রিয় এ সুরকার বলেন, আসিফ ভাইকে একা পেয়ে আওয়ামী কাপুরুষরা যা করেছে, তাদের নিশ্চয়ই মনে আছে— তাদের খুনি নেত্রী বিদেশ সফরে গেলে জনতার প্রতিবাদের ভয়ে শত দেহরক্ষী ও স্তাবক চামচা পরিবেষ্টিত হয়েও হোটেলের পেছনের দরজা দিয়ে চলাফেরা করতে হতো। আসিফ নজরুল ভাই, ভালো মানুষদের এমনই হয়।

প্রিন্স মাহমুদ বলেন, আপনি এভাবেই বিদেশ সফর করবেন, আর মনে রাখবেন— আপনি একা না, কিছু আওয়ামী দুর্বৃত্ত ছাড়া পুরো দেশ দাঁড়িয়ে আছে আপনার পাশে। তিনি বলেন, গণহত্যাকারী স্বৈরাচারী বরাহ শাবকদের কঠিন শাস্তি নিশ্চিত করা জরুরি। এদের প্রতি দরদ দেখাবেন, এদের নিকটজনরা দেশের বাইরে এ রকম আচরণ করতে থাকবে। স্বৈরাচারের দোসরদের ছাড় দেওয়ার ওসিয়ত নামাটা পাওয়া গেল।

এদিকে সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে জানা যায়, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান।

এ সময় দূতাবাসের প্রটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্তাকারী তাকে বিরক্ত করেছেন।

সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্তাকারীরা আওয়ামী লীগের সমর্থক। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইএলওর গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও অংশ নেন।

বিনোদন

‘নেপালে ভয়াবহ বন্যা, চিন্তা করবেন না,দোয়া করবেন যেন নিরাপদে দেশে সন্তানের কাছে ফিরতে পারি’: অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেখানে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ […]

‘নেপালে ভয়াবহ বন্যা, চিন্তা করবেন না,দোয়া করবেন যেন নিরাপদে দেশে সন্তানের কাছে ফিরতে পারি’: অপু বিশ্বাস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ০১:৩৫

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেখানে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম।

তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা দেশটির পোখারাতে নিরাপদে আছি।’

নিজের জন্য ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করে অপু বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

অপু বিশ্বাস বলেন, ‘আগামীকাল (২৭ আগস্ট) কাঠমান্ডু যাবো। ফ্লাইটে অনেক রাশ চলছে। কাঠমান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরবো।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করছেন।

বিনোদন

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন। রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার […]

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।
তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা। ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা

তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।এ মামলায় সাংবাদিকদের মধ্যেও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহাসহ মোট ১৫ জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুনসহ ১৩ জন।

এ ছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিনোদন

‘কেউ স্থায়ী নয়’,এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, ছাত্রলীগ-যুবলীগও দেখেছি’: আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, সময়ের সঙ্গে রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসবে। ছাত্রদল-যুবদলের বর্তমান নেতৃত্বও একসময় থাকবে না, যেমন আগে ছাত্রলীগ-যুবলীগের নেতৃত্ব পরিবর্তিত হতে দেখেছেন তারা। মঙ্গলবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসিফ আকবর বলেন, ‘যুগে যুগে থাকে, শুধু ভোল্টটা পরিবর্তন হবে।’ রাজনীতিতে পোশাক ও প্রতীকের পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সময়ের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের […]

‘কেউ স্থায়ী নয়’,এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, ছাত্রলীগ-যুবলীগও দেখেছি’: আসিফ আকবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ আগস্ট ২০২৬, ১৪:১৩

সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, সময়ের সঙ্গে রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসবে। ছাত্রদল-যুবদলের বর্তমান নেতৃত্বও একসময় থাকবে না, যেমন আগে ছাত্রলীগ-যুবলীগের নেতৃত্ব পরিবর্তিত হতে দেখেছেন তারা।

মঙ্গলবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসিফ আকবর বলেন, ‘যুগে যুগে থাকে, শুধু ভোল্টটা পরিবর্তন হবে।’ রাজনীতিতে পোশাক ও প্রতীকের পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সময়ের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের প্রকাশও বদলে যায়।

বিএনপি সরকারে আসার আগের একটি ভিডিওর প্রসঙ্গ তুলে আসিফ আকবর বলেন, তখনই তিনি ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছিলেন। তার ভাষায়, ‘এই ছাত্রদল-যুবদলের কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি।’

তিনি বলেন, যারা সত্যিকার অর্থে দেশ ও দলকে ভালোবাসেন, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তবে দলীয় রাজনীতিতে বিভিন্ন সময় নতুন লোকের প্রবেশ ঘটবে—এটি স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে পরিবর্তনের জন্য সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক কর্মীদেরও আওয়াজ তোলার আহ্বান জানান আসিফ আকবর। নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই তিনি কাজ করে যাবেন। এ প্রসঙ্গে নিজের গানের কথাও উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, বর্তমানে দেশের মানুষ রাজনৈতিক পরিচয়ে বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি বা কমিউনিস্ট পরিচয় বহন করছেন। কিন্তু সবার আগে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আসিফ আকবর বলেন, দেশের এই বিভাজন তাকে ভাবিয়ে তুলছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় পরিচয়ের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।