সোমবার, ২২ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

নতুন কর্মী বাড়াতে ব্যর্থ ইবি ছাত্রদল, ভিড়েছে ছাত্রলীগ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলে ভিড়ছেন শাখা ছাত্রলীগের কর্মীরা। সংগঠনটির মিছিল, মিটিং, সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে এসব কর্মীদের। এতে সংগঠনটি বিতর্কের মুখে পড়েছে। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করছেন সংগঠনটির নিয়মিত ও ত্যাগী কর্মীরা। এতে আসন্ন জাতীয় নির্বাচণে বিএনপির ভোটেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি দীর্ঘ […]

নতুন কর্মী বাড়াতে ব্যর্থ ইবি ছাত্রদল, ভিড়েছে ছাত্রলীগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৯

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলে ভিড়ছেন শাখা ছাত্রলীগের কর্মীরা। সংগঠনটির মিছিল, মিটিং, সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে এসব কর্মীদের। এতে সংগঠনটি বিতর্কের মুখে পড়েছে। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করছেন সংগঠনটির নিয়মিত ও ত্যাগী কর্মীরা। এতে আসন্ন জাতীয় নির্বাচণে বিএনপির ভোটেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি দীর্ঘ চার বছর ধরে বহাল রয়েছে। এ নিয়ে সংগঠনটির নিয়মিত ও ত্যাগী কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। একাধিকবার কেন্দ্রীয় ছাত্রদল থেকে আশ্বাস দিলেও এখন পর্যন্ত নতুন কমিটি হয়নি।

এতে কমিটির অধিকাংশ নেতাই ৫ আগস্টের পর সক্রিয় হলেও অপরিচিত, বিবাহিত ও চাকুরিজীবী অবস্থায় রয়েছেন। এদিকে নিয়মিত অনেক কর্মীর শিক্ষাজীবন শেষ পর্যায়ে পৌঁছেছে। ফলে সংগঠনের ভেতরে কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। এ পরিস্থিতিতে সংগঠনটির অভ্যন্তরীণ দুর্বলতা ও বিতর্কের কারণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ভোটেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসে প্রকাশ্য কার্যক্রম শুরু করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব কর্মসূচিতে কর্মী সংকটে পড়ে সংগঠনটি। এ সুযোগে সংগঠনটিতে ভিড়তে থাকে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রলীগের কর্মীরা হলেন, আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনামুল হক ইমন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফজলে রাব্বী, আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রিয়াদ বিশ্বাস, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ফারুক আহমেদ ফারহান,

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওয়াশিকুর রহমান, ২০২১-২২ শিক্ষাবর্ষের ইফতেহার উদ্দীন ও শাকির আহমেদ রাজ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাদ ওসমান, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের হুজ্জাতুল্লাহ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুফতাইন আহম্মেদ সাবিক।

এসব ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন সময় ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। তাদের কয়েকজন বিতর্কিত কাজেও জড়িয়েছেন । সর্বশেষ গত বুধবার নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ কর্তৃক ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম জুয়েল অপহরণ হন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টরিয়াল বডি ও সাংবাদিকদের উপর হামলা ও মব সৃষ্টি করেন বিভাগটির কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীরা।

জড়িতদের মধ্যে ছাত্রদল কর্মী ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ইফতেহার উদ্দীন ও শাকির আহমেদ রাজও ছিলেন। এছাড়াও গত ২৫ জানুয়ারি ইফতেহার উদ্দীনের বিরুদ্ধে বিদেশি শিক্ষার্থীকে হুমকি ও গালিগালাজের অভিযোগ রয়েছে।

এর আগে এসব কর্মীর ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবুও তারা বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। সংগঠনটির অনেক নেতাকর্মী অভিযোগ করছেন, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমী মিথুন এবং সদস্য নূর উদ্দিন ও রাফিজ আহমেদের প্রশ্রয়ের কারণে তারা সংগঠনটিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাহেদ আহম্মেদকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমী মিথুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি আহ্বায়ক দেয় তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদল। সে সময় কমিটিতে অছাত্র, বিবাহিত ও চাকরিজীবীদের পদ দেওয়ায় প্রতিবাদ করে কমিটি প্রত্যাখ্যান করে একাংশ।

একাংশের অভিযোগ, কমিটির অধিকাংশ সদস্যই এখনও নিষ্ক্রিয়, বিবাহিত ও চাকরিজীবী। তবুও ৪ বছর ধরেই চলছে এ কমিটি। কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কমিটির অন্য নেতাদের বয়স নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। এছাড়া এতে সংগঠনটিতে ভাঙন ও গ্রুপিং দেখা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, ‘৩ মাসের কমিটি আজ ৪ বছরে পদার্পণ করেছে। কিন্তু নতুন কমিটি আসেনি। আগে যারা ছাত্রলীগ করেছে এবং ছাত্রলীগের কর্মী ছিল বর্তমানে তারা ছাত্রদলের ব্যানারে এসে নানা ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।

ছাত্রদলের বিভিন্ন ব্যানারে আগে যারা ছাত্রলীগ করেছে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। অথচ আমাদের নাম দেওয়া হয়না। এমনকি ছাত্রদলের ফ্রন্ট লাইনে থেকে মিছিল স্লোগান দিতে দেখা যাচ্ছে তাদের।

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজকে বলেন, ‘আপনার কথা আমি বুঝতে পেরেছি তবে এবিষয়ে আমার মতামত নেই। কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমার জানামতে ছাত্রলীগের কেউ ছাত্রদলে অনুপ্রবেশের সুযোগ নেই।’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সেক্রেটারি নাসির উদ্দীন নাসির, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জহির রায়হান ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে। বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে […]

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ১৬:০০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই সময়সূচি পিছিয়ে যায়। এতে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। এসব সমস্যা মাথায় রেখেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই যদি সব পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও জানান, লক্ষ্য হচ্ছে—শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় যেতে পারবে। কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সবকিছু প্রস্তুত থাকলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হতে পারে।

তবে নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার ওপর। শিক্ষামন্ত্রী বলেন, আগে পরিকল্পনা ঠিক করা জরুরি—অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করতে হবে এবং সে অনুযায়ী পুরো শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এদিকে শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা প্রয়োজন।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।