মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

বছর জুড়ে যে কারণে শিরোনামে ছিলো নজরুল বিশ্ববিদ্যালয়

আবু তাহের, জাককানইবি ২০২৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছিল নানা ঘটনা, আন্দোলন, সাফল্য ও বিতর্কের কেন্দ্রবিন্দু। বছরজুড়ে শিক্ষার্থী আন্দোলন, হত্যাকাণ্ডের প্রতিবাদ, গ্রাফিতি ও স্মরণ কর্মসূচি যেমন আলোচনায় এসেছে, তেমনি শিক্ষক নিয়োগে অনিয়ম, র‍্যাগিংয়ের অভিযোগ, হল ব্যবস্থাপনা সংকট ও প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এর পাশাপাশি রাষ্ট্রীয় সম্মাননা অর্জন, একাডেমিক উদ্যোগ, সাংবাদিকতা […]

বছর জুড়ে যে কারণে শিরোনামে ছিলো নজরুল বিশ্ববিদ্যালয়

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৩ জানুয়ারী ২০২৬, ০০:৩৪

আবু তাহের, জাককানইবি

২০২৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছিল নানা ঘটনা, আন্দোলন, সাফল্য ও বিতর্কের কেন্দ্রবিন্দু। বছরজুড়ে শিক্ষার্থী আন্দোলন, হত্যাকাণ্ডের প্রতিবাদ, গ্রাফিতি ও স্মরণ কর্মসূচি যেমন আলোচনায় এসেছে, তেমনি শিক্ষক নিয়োগে অনিয়ম, র‍্যাগিংয়ের অভিযোগ, হল ব্যবস্থাপনা সংকট ও প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

এর পাশাপাশি রাষ্ট্রীয় সম্মাননা অর্জন, একাডেমিক উদ্যোগ, সাংবাদিকতা প্রশিক্ষণ, প্রেসক্লাবের কার্যক্রম এবং শিক্ষার্থীদের সামাজিক-রাজনৈতিক প্রতিবাদে মুখর ছিল ক্যাম্পাস। নানা উত্থান-পতন, প্রতিবাদ ও প্রত্যাশার ভেতর দিয়ে কেটেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের আরেকটি ঘটনাবহুল বছর।

#নজরুল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগ, অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম আবর্তনের সিনিয়র কর্তৃক ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের র‍্যাগিং এর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থী র‍্যাগিংয়ের বিচার চেয়ে প্রক্টর বরাবর একটি অভিযোগ পত্র জমা দেয়।

# নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জিসান, শাহাদৎ: (৭ই ফেব্রুয়ারী) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৫ম কার্যনির্বাহী কমিটি-২০২৫ ঘোষণা করা হয়েছে।

#( ২৩ই ফেব্রুয়ারী) মধ্যরাতে কমিটি প্রকাশ, দুই ঘণ্টা পরই স্থগিত: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) কমিটি ঘোষণার ২ ঘণ্টা পরই স্থগিত করা হয় কমিটি। অনুমতি ছাড়াই কমিটিতে নাম দেয়াসহ বিভিন্ন অভিযোগে এক এক করে পদত্যাগ করতে থাকে সদস্যরা। পদত্যাগের মুখে স্থগিত করা হয় কমিটি।

# নজরুল বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে বিনামূল্যে আইইএলটিএস প্রশিক্ষণ চালু: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইইএলটিএস প্রশিক্ষণ চালু করেছে মানব সম্পদ ব্যবস্থপনা বিভাগ। সোমবার (১০ মার্চ) তিন মাসব্যাপি এই প্রশিক্ষণের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়।

# (১৩ই মার্চ) ইফতারের টোকেন নিয়ে হট্টগোল, প্রভোস্টের পদত্যাগ দাবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদ্রোহী হলের আবাসিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্নের আগেই সিট বাতিল ও ইফতারের টোকেন নেওয়ার সময় শিক্ষার্থীকে অপমানের প্রতিবাদে ইফতার বয়কট এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

#(২২ই মার্চ) ১০ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু: শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। কাজ করার সময় পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

# (৭ই মে) বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ২১০ জনের বিরুদ্ধে মামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষক, কর্মকর্তা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আন্দোলন দমনে সশস্ত্র হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে আসে।

#(১০ই মে) অজ্ঞান পার্টির ফাঁদে শিক্ষার্থী, মহাসড়ক অবরোধ:

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক শিক্ষার্থী সর্বস্ব হারানোর ঘটনায় মধ্যরাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাসে চেতনানাশক প্রয়োগের অভিযোগ তুলে শিক্ষার্থীরা ৫ দফা দাবি জানান। প্রশাসনের আশ্বাসে পরে অবরোধ প্রত্যাহার করা হয়।

#নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অর্ধ যুগপূর্তি উদযাপন: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব তাদের অর্ধ যুগপূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে। শুক্রবার (৯ মে) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

#(১৪ই মে) নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় গবেষণা মেলা-২০২৫ অনুষ্ঠিত: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী তৃতীয় গবেষণা মেলা-২০২৫।

#(২৬ই মে) নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই আবাসিক হলের নামফলক পরিবর্তন: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসিক দুই হলের নতুন নামফলক স্থাপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ‘বিদ্রোহী হল’ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে ‘শিউলিমালা হল’ নামফলক করা হয়েছে।

# ( ১ জুন) শিক্ষক সংকটে বিপর্যস্ত নজরুল বিশ্ববিদ্যালয়, সেশনজটের আশঙ্কা তীব্র: ২০২৫ সালের হিসাব অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (২০২৪–২৫ শিক্ষাবর্ষসহ) বর্তমানে ১১ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। আন্তর্জাতিক মানে প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা, সেই হিসাবে এখানে অন্তত ৫৪০ জন শিক্ষক থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবে রয়েছেন মাত্র ২২০ জন, তার মধ্যেও অনেকে শিক্ষাছুটিতে। ফলে কার্যত কর্মরত শিক্ষক সংখ্যা আরও কমে গেছে এবং সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

# ( ১৯ই জুন) কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ১২১ সংস্কৃতিকর্মী-কবি-লেখক ও সাংবাদিকের প্রতিবাদ: ঈদুল আজহার ছুটি চলাকালীন সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের গানের নামে স্থাপিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি সংশ্লিষ্ট ১২১ জন নাগরিক।

# ( ৭ই জুলাই) নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি: জুলাই-আগস্ট ২০২৪ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে।

# ( ১৭ই জুলাই) নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে মাদকের সেবন, ৬ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের সময় হাতেনাতে ধরা পড়ায় ৫ আবাসিক শিক্ষার্থীকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার ও ১ অনাবাসিক শিক্ষার্থীকে ভবিষ্যৎ আবাসিকতা স্থগিত করা হয়েছে।

#রাজধানীমুখী বাস পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে চালু হতে যাচ্ছে রাজধানীমুখী বাস সার্ভিস। শনিবার (২৭ জুলাই) পরিবহন প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের এক বৈঠকে প্রতি সপ্তাহে একটি বাস ঢাকা যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

#নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্নার’ উদ্বোধন: জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় এই কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

#নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের ছাদ ধসে আহত ১১ শ্রমিক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ছাত্র হলের দ্বিতীয় তলার ছাদ ধসে পড়ে অন্তত ১১ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে বেলকনির ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে সি. এস. আই. কনস্ট্রাকশন লিমিটেড।

# (৫ই আগস্ট) সাংবাদিককে পেটানোর হুমকি ছাত্রদল নেতার: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনের সময় সময়ের আলোর বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকে ‘পেটানোর’ হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়। এ বিষয়ে জাহিদকে প্রশ্ন করলে এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোহান চিশতীকে মারতে উদ্ধত হয় সে।

# ( ৮ই আগস্ট) গুচ্ছ ভর্তিতে প্রক্সি জালিয়াতি: চক্রের দুই সদস্য এক ভর্তিচ্ছু আটক: গুচ্ছ ভর্তি পরীক্ষায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রক্সি জালিয়াতির অভিযোগে জালিয়াতি চক্রের দুই সদস্য ও একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

# ( ৯ই আগস্ট) জুলাইয়ের গ্রাফিতি থেকে সরকারের দুর্বলতা মুছে ফেলতে নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন টিএসসি ভবনের দেয়ালে অংকিত গ্রাফিতি থেকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা এবং মিটফোর্ডে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার অংশটি মুছে ফেলতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

# ( ১৪ই আগস্ট) মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এক নবীন শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

# (২ই সেপ্টেম্বর) নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নিয়ে আলোচনায় ছাত্রদল-শিবিরের বাকবিতণ্ডা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ছাত্র সংসদ: প্রত্যাশা ও সম্ভাবনা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রসংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

# জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের শ্রদ্ধা: তীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। আজ বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ‘কবি নজরুল ভাস্কর্য’তে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

#(১৭ই সেপ্টেম্বর) নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪৯ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাকে শোকজ: অতীতে সংঘটিত নানা ঘটনা এবং একাডেমিক ও প্রশাসনিক কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৪৯ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছেন ২০ জন শিক্ষক, ২২ জন কর্মকর্তা-কর্মচারী ও ৭ জন শিক্ষার্থী।

# (৫ই অক্টোবর)কুমিল্লায় বজ্রাঘাতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাশেদের মৃত্যু: বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে বজ্রাঘাতে মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

# ( ৬ই অক্টোবর) ইউজিসি’র খন্ডকালীন সদস্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর খন্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

#(২০ ই অক্টোবর) জুবায়েদ হত্যার প্রতিবাদে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

# (২৪ই অক্টোবর) সিএনজির ধাক্কায় আহত নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, চালককে জরিমানা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাশ্বত গোলদার সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দায়ী সিএনজি চালককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

#(২৫ই নভেম্বর) নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে বিজ্ঞপ্তির শর্তভঙ্গ করে ১ সহকারী অধ্যাপক পদের বিজ্ঞাপন দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

# নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরন : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবর ও বিজ্ঞান অনুষদ ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

#জাককাইনবি প্রেসক্লাবের আয়োজনে ইয়ুথ জার্নালিজম ওয়ার্কশপ অনুষ্ঠিত: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘ইয়ুথ জার্নালিজম ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) আয়োজিত এই কর্মশালার দুটি পৃথক সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার এন এ সিদ্দিকী জুয়েল এবং মাল্টিমিডিয়া রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার সুমনা মোস্তফা।

# (১২ই ডিসেম্বর) ওসমান হাদী গুলিবিদ্ধ: নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওমর ওসমান হাদীর ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

# (২৭ই ডিসেম্বর) ওসমান হাদির স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন-গ্রাফিতি অংকন: শহিদ শরিফ ওসমান হাদির সংগ্রামকে দেশব্যাপী ছড়িয়ে দেয়া এবং তার হত্যার বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনের দেয়ালে অংকন করা হয়েছে ওসমান হাদির গ্রাফিতি।

# (৩০ই ডিসেম্বর) জাককানইবি ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিমন-সম্পাদক রাসেল: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সব মিলিয়ে, প্রতিবাদ ও সংকটের পাশাপাশি সাফল্য ও সম্ভাবনার বার্তা নিয়েই কেটেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সাল। নতুন বছরে শিক্ষার্থী–শিক্ষকদের প্রত্যাশা—স্বচ্ছতা, নিরাপত্তা ও একাডেমিক অগ্রগতির ধারাবাহিকতা।

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১

ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের ফের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মামুন সরকারের অনুসারীদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীম লাবিব।  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে অগ্নিবীণা হলের সামনে এই […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৩

ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের ফের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মামুন সরকারের অনুসারীদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীম লাবিব। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে অগ্নিবীণা হলের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লাবিব মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং মাথায় ৬টি সেলাইয়ের প্রয়োজন হয়।

প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্রমতে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের সামনে। সেখানে খোলামেলাভাবে গাঁজা খাওয়ার বিষয়কে কেন্দ্র করে সদস্য সচিবের অনুসারী রাশেদুল হাসান রাতুল চারুকলা বিভাগের দুই শিক্ষার্থীকে জেরা করে। পরে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। চারুকলা বিভাগের সেই শিক্ষার্থীরা আহ্বায়ক হাবিবের অনুসারী। এরপরে আহ্বায়ক হাবিবের এক মিছিলে এই ঘটনার রেশ ধরে রাতুল ও সদস্য সচিবের অন্যান্য অনুসারীদের সাথে পুণরায় বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়।

এ ঘটনার সময় সদস্য সচিব মামুন সরকারকে নিয়ে কটু কথা বলার অভিযোগে বিদ্রোহী হল থেকে যুগ্ম-আহ্বায়ক ইনানকে অগ্নিবীণা হলের সামনে নিয়ে আসেন সদস্য সচিব ও তার অনুসারীরা। পরে অগ্নিবীণা হলের সামনে আহ্বায়ক হাবিবের অনুসারীরা উপস্থিত হলে দুই পক্ষের মাঝে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষকে উস্কে দেয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহাবুল আলম, সাবেক যুগ্ম-আহ্বায়ক কাজী মহিউদ্দিনের বিরুদ্ধে। 

সংঘর্ষের পর এক পক্ষ অগ্নিবীণা হল ও আরেক পক্ষ বিদ্রোহী হলে অবস্থান নেয়। এসময় ক্যাম্পাস জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করে। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

আহত তানজীম লাবিব বলেন, আমাদের সবাই অগ্নিবীণা হলের ভিতরে চলে গেলেও শাহাবুল আলম হলের গেইট বন্ধ করে দেয়ায় আমি ও ইসরাফিল ভাই ভিতরে যেতে পারি নি। এসময় অপর পক্ষের সবাই দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে ও হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, আমি ছাত্রলীগ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় পেছন দিকে একটা হট্টগোল শুরু হয়। যেখানে সাবেক ছাত্রলীগ করা লোকজন যারা এখন ছাত্রদলের একটি গ্রুপে অনুপ্রবেশ করেছে তারা ছিলো। আমি সেখান থেকে সবাইকে সরিয়ে নিয়ে আসি। পরবর্তীতে এই ছাত্রলীগের ছেলেপেলেরা একজন যুগ্ম-আহ্বায়ককে নিয়ে যায়। পরে সেখানে উপস্থিত হলে ছাত্রলীগকে প্রতিহত করতে হাতাহাতির ঘটনা হয়।

ঘটনার বিষয়ে সদস্য সচিব মামুন সরকার বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। সিনিয়র জুনিয়রদের বাকবিতন্ডা থেকে আমি বিষয়টা মিমাংসার জন্য ইনানকে অগ্নিবীণা হলের সামনে নিয়ে আসি। তখন সেখানে শাখা ছাত্রদলের সাবেক কয়েকজন নেতা উপস্থিত হয়ে ঘটনাকে উস্কে দেয় ও মারামারির ঘটনা ঘটায়। চিহ্নিত ছাত্রলীগ করা অনুপ্রবেশকারীরা এই ঝামেলাগুলো করছে। বারবার তারা মারামারির পথে যাচ্ছে। আমি চাই ক্যাম্পাসে সুস্থ রাজনীতির চর্চা হোক এবং সাবেকরা যেন ক্যাম্পাসের রাজনীতিতে প্রভাব না ফেলে।

নিজের পক্ষে ছাত্রলীগ অনুপ্রবেশের অভিযোগের বিষয়ে মামুন সরকার বলেন, যারা পূর্বে চাপে পরে ছাত্রলীগ করেছে কোন পদে ছিলো না, খারাপ কাজে সম্পৃক্ত ছিলো না ও জুলাইয়ের পক্ষে ছিল তাদের মধ্যে যারা ছাত্রদলকে ধারণ করতে চেয়েছে আমি তাদের জায়গা দিয়েছি। কিন্তু অন্য পক্ষে ছাত্রলীগের সভাপতিকে রান্না করে খাওয়ানো লোকজনও আছে তারা নিজেদের বিষয়ে অভিযোগ তুলছে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ছাত্রদলের নিজেদের মাঝে একটা ঝামেলা হয়েছিল। পরে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে বহিষ্কৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে গত (২৮ জুলাই) মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে (২৯ জুলাই) বুধবার দুপুর ৩টা পর্যন্ত তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ২ জন আহত হয়।