বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশালের বাড়ির নাম পরিবর্তন করে ‘খুনির বাড়ি’ লিখেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সঙ্গে বাড়ির সামনে তার ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে জিয়াউল আহসানের বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙানো হয়। এ সময় বাড়িটির আগের নাম […]

জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ১৬:০৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশালের বাড়ির নাম পরিবর্তন করে ‘খুনির বাড়ি’ লিখেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সঙ্গে বাড়ির সামনে তার ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে জিয়াউল আহসানের বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙানো হয়। এ সময় বাড়িটির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’ কালো কালি দিয়ে মুছে ফেলা হয়।

কর্মসূচি চলাকালে গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম বাড়ির সামনে উপস্থিত হয়ে সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানান। সন্তানদের হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন তিনি।

ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল এবং কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো, সেই প্রশ্নের জবাব চান তিনি। একই সঙ্গে সন্তানদের সন্ধান ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এই মা।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বরিশালের ছাত্র-জনতার পক্ষ থেকে তার সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিও জানান তিনি।

পরে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ এবং ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয়। পাশাপাশি তার হাতে নিহত ও গুমের শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত একটি ব্যানারও বাড়ির সামনে টাঙানো হয়।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য উঠে এসেছে বলে জানানো হয়েছে। সাক্ষীদের বক্তব্যে নিহতের সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উল্লেখ করা হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুম ও হত্যাকাণ্ডে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাদর্শের ব্যক্তিদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন এবং পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর মরদেহ গুম করতে পেটে আঘাত করে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদী বা খালে ফেলে দেওয়া হতো। এসব ঘটনার বিবরণ আদালতে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

থানায় রণক্ষেত্র, পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে। কয়েকজন নেতাকর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের প্রতিবাদে একদল বিক্ষুব্ধ ব্যক্তি থানা ঘেরাও […]

থানায় রণক্ষেত্র, পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ১৩:২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে।

কয়েকজন নেতাকর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের প্রতিবাদে একদল বিক্ষুব্ধ ব্যক্তি থানা ঘেরাও করেন। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে থানার ভেতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে জানা গেছে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

অগ্নিসংযোগে পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি থানার বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলেও বাধা সৃষ্টি করা হয়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।