বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

দুর্নীতির অভিযোগে উত্তাল গবি , অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলন

সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বাস মেরামতের সময় ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযোগ তোলায় এক প্রশাসনিক কর্মকর্তাকে হুমকি ও মারধরের চেষ্টার অভিযোগ ওঠায় ক্ষুব্ধ হয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। এই ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় বাদামতলা থেকে […]

প্রতিনিধি ডেস্ক

০৭ আগস্ট ২০২৫, ২০:৫৭

সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি:

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বাস মেরামতের সময় ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযোগ তোলায় এক প্রশাসনিক কর্মকর্তাকে হুমকি ও মারধরের চেষ্টার অভিযোগ ওঠায় ক্ষুব্ধ হয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।

এই ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় বাদামতলা থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে হাতে প্ল্যাকার্ড, মুখে প্রতিবাদের স্লোগান- ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আওয়াজ তুলো একসাথে’, ‘চল্লিশ হাজার নয়, আমাদের নৈতিকতা লোপাট হয়েছে’, ‘হুমকি নয়, জবাব চাই, দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই।’ এই পদযাত্রা ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা তুলে ধরেন ছয় দফা দাবি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি বাস মেরামতের কাজে ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে প্রশাসনের দুই কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের আরেক প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু দুর্নীতির তদন্ত তো দূরের কথা, অভিযোগ তোলার ‘অপরাধে’ তাকেই নাকি হুমকি ও মারধরের চেষ্টা করা হয়।

শিক্ষার্থীরা জানান, প্রশাসনের বিভিন্ন ব্যয়ের ক্ষেত্রে আগেও অনিয়মের অভিযোগ ছিল। উদাহরণস্বরূপ, একসময় ৭১ লাখ টাকা চুরির ঘটনাও ধামাচাপা পড়ে যায়। তবে সেই অর্থ কীভাবে ফেরত এলো বা আসলেই তদন্ত হয়েছিল কি-না এ বিষয়ে এখনো নেই কোনো স্বচ্ছতা।

শিক্ষার্থীর অভিযোগ করেছেন, এর আগেও প্রায় ৭১ লাখ টাকা চুরি হলেও কোনো আইনি ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বাস মেরামতের জন্য বরাদ্দ অর্থের ব্যবহারে জালিয়াতি হয়েছে। প্রশাসনের ভেতর থেকেই একটি অংশ দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. বাস দুর্নীতির সঙ্গে জড়িত মোজাহিদ খান ও এইচ এম তাইফ-উর আকবরকে সাময়িক বরখাস্ত করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. বাস মেরামতসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব শিক্ষার্থীদের সামনে নোটিশ আকারে নিয়মিত প্রকাশ করতে হবে।

৪. তদন্তে গাফিলতির দায়ে সংশ্লিষ্ট তদন্ত কমিটির সদস্যদের ৭ দিনের জন্য বরখাস্ত করে তা লিখিতভাবে জানাতে হবে।

৫. উপাচার্য প্রশাসনের ব্যর্থতা স্বীকার করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।

৬. দাবি পূরণে ১০ আগস্ট পর্যন্ত সময় বেধে দেওয়া হলো।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসাইন অন্তর বলেন, “গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রিপোর্ট অনুযায়ী ৪০ হাজার টাকা চুরি হয়েছে, তবে চোখের আড়ালে আরও কত টাকা চুরি হয়েছে, তা আমরা জানি না। তদন্ত কমিটি দুই মাসেও রিপোর্ট জমা দিতে পারেনি, এটা উপাচার্যের দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ। আমরা জানতে চাই, কেন এত গড়িমসি?”

রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম খান বলেন, “৭১ লাখ টাকা চুরির পরও তদন্ত হয়নি, এবার ৪০ হাজার টাকার ঘটনায়ও একই চিত্র। প্রশাসনের এই নীরবতা প্রমাণ করে, চুরির সঙ্গে আরও অনেকে জড়িত। উপাচার্য সাহেব, আপনি সবকিছু স্পষ্ট করুন, না হলে এই চুরির দায় নিয়েই পদত্যাগ করুন।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, “৭১ লাখ টাকা ইতোমধ্যে ফেরত এসেছে। বাস মেরামতের ঘটনায় ৭ দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট আসবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কাজ করছে। পাশাপাশি বিভাগগুলোতে শিক্ষার্থীদের জন্য ফিল্ড ভিজিটের ব্যবস্থাও নেওয়া হবে।”

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে এবার লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক, অপমানজনক ও দ্বিচারিতাপূর্ণ আচরণের অভিযোগ তুলে লাল কার্ড দেখিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) তারা এ প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের ভাষ্য, নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এবং একই শ্রেণিকক্ষে ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসতে দেখে তাঁদের ‘গে’ ও […]

ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে এবার লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১৫:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক, অপমানজনক ও দ্বিচারিতাপূর্ণ আচরণের অভিযোগ তুলে লাল কার্ড দেখিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) তারা এ প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের ভাষ্য, নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এবং একই শ্রেণিকক্ষে ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসতে দেখে তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলে মন্তব্য করার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে এসব আচরণের সমর্থকদের বিরুদ্ধেও প্রতীকী প্রতিবাদ জানান তাঁরা।

কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল ‘Red Card to Racist, Classist and Hypocrite’ এবং ‘Red Card to Those Who Support Discrimination, Humiliation and Bullying’। শিক্ষার্থীরা জানান, বৈষম্য, অপমান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি এসব আচরণকে সমর্থনকারীদেরও তাঁরা প্রত্যাখ্যান করছেন।

এ বিষয়ে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম বলেন, তাসনিম সিরাজ মাহবুব ম্যাম ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী নেকাব করায় তাকে Fundamentalist এবং সন্ত্রাসী বলে অবিহিত করেন। এছাড়াও, তিনি একই ক্লাসে ছেলেদের ৬ জন এক বেঞ্চে বসায় ‘গে’ এবং ‘গরিব’ বলে অবিহিত করেন। পরবর্তীতে তিনি তার ফেইসবুক লাইভে এগুলোর কোন কিছু এড্রেস না করে এক পাক্ষিক এআই নির্ভর বিবৃতি দেন৷

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি সামিনা লুৎফা, শিক্ষক নেটওয়ার্ক এবং তার অন্যান্য অনুসারী তাকে নির্লজ্জভাবে ডিফেন্ড করেছেন এবং শিক্ষার্থীদের মূল অপরাধী হিসেবে প্রোট্রে করার চেষ্টা করছেন। আজকের প্রতিকী প্রতিবাদ তাদের সকলের বিরুদ্ধে।

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না,আমি এই মূহুর্তে অফিসে নাই। তবে শিক্ষার্থীরা যদি এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দিয়ে থাকে, তবে তা দেখে বিষয়টি সম্পর্কে জানা সম্ভব হবে। এখন পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত […]

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত এক যুবক ধারালো অস্ত্র হাতে অনিকার কক্ষে প্রবেশ করে। অনৈতিক উদ্দেশ্যে যুবকটি এগোলে অনিকা সাহসিকতার সাথে বাধা দেন।

এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। অনিকার আত্মরক্ষা ও চিৎকারের মুখে পরিস্থিতি প্রতিকূলে দেখে হামলাকারী যুবক দ্রুত স্থান ত্যাগ করে। ধস্তাধস্তির ফলে ভুক্তভোগী শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত ও ক্ষতের দাগ পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী অনিকার দেওয়া বিবরণ ও জবানবন্দির সাথে আটক ব্যক্তির চেহারার কোনো মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, “ভুক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী মূল অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অতি দ্রুত মূল অপরাধীকে গ্রেফতার এবং মেস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে তারা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।