মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম।
সভার আলোচনায় জানানো হয়, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে নলডাঙ্গা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে ৮টায় উপজে চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বে-সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলার প্রধান প্রধান সড়কগুলো সজ্জিত করা হবে।
এছাড়া বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠন দিবসটির সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানের আয়োজন করবে।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে নলডাঙ্গা শহীদ স্মৃতি স্তম্ভে ১৪ ডিসেম্বর সকালে পুষ্পস্তবক অর্পণ করবেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ। ঐদিন সকাল ১১ টায় শহীদ বুদ্ধিজীবী স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)নলডাঙ্গা উপজেলা অফিসার মোঃ মোস্তফা সরওয়ার শাহীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, উপজেলা পল্লী বিদ্যুৎ এজিএম আল ইমরান, উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ ফজলুর রহমান, পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনুর খাতুন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউডিএফ) কর্মকর্তা মোঃ আছাফুল ইসলাম সিদ্দিকী, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকবৃন্দ।