শেখ সজীব, বাগেরহাট
বাগেরহাটের গ্রামে গ্রামে সাধারণ মানুষের মাঝে বিএনপির জেলা মহিলা দলের নেত্রী লুবেনা হোসেনের নেতৃত্বে ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বিএনপির আগামী দিনের পরিকল্পনা, সাধারণ মানুষকে নিয়ে দলের ভাবনা এবং বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে—সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, বিএনপি সবসময়ই সাধারণ মানুষের কথা চিন্তা করে, তাদের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে বিএনপির অগ্রাধিকার। এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে একটি গণমুখী সরকার গঠনে বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেন।