মুন্সিগঞ্জ প্রতিনিধি
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তাঁর দাবি, নির্বাচন সামনে আসার সঙ্গে সঙ্গে ফ্যাসিবাদী শক্তি নানা কৌশলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার এলাকায় বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের আহ্বানে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মীর সরফত আলী সপু বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে হামলার ঘটনা প্রমাণ করে, ক্ষমতাসীনদের সহযোগী শক্তি একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় না। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, এই ঘটনায় নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসন ও বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তাঁর আহ্বান—দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই সহিংসতা ও দমন-পীড়নের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না।
কর্মসূচির এক পর্যায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জসিম মোল্লা, জেলা