রাশিমুল হক রিমন, বরগুনা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় আমতলী পৌরসভা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এনএসএস, ওয়ার্ল্ড ভিশন এবং এ্যাডুকোর এমপাওয়ার প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে মানবাধিকার সুরক্ষার দাবিতে কণ্ঠ মিলিয়ে।
সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন
আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি এস এম নাসির মাহমুদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন দপ্তর সম্পাদক রাশিমুল হক রিমন প্রমুখ।
এনএসএস এর পরিচালক মো. জহিরুল ইসলাম,
ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস,
এনএসএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৃদুল সরকার ও তাজমেরী লিখন।
বক্তারা বলেন, মানবাধিকার শুধু আন্তর্জাতিক নয়, প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই মানবাধিকার সচেতনতা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।